নিউজিল্যান্ড সিরিজের সময়ে পরিবর্তন

দেশের বর্তমান পরিস্থিতিতে বিদ্যুৎ সাশ্রয় করতে আসন্ন বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে ও টি- টোয়েন্টি সিরিজের খেলা শুরুর সময়ে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল এক বিজ্ঞপ্তিতে সিরিজের নতুন সময় জানায় বিসিবি। পূর্বঘোষিত সময় সূচিতে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো দুপুর ২টায় শুরুর হওয়ার কথা ছিল।

নতুন সময় অনুযায়ী ওয়ানডে সিরিজের ম্যাচগুলো বেলা ১১টায় শুরু হবে। ম্যাচ শেষ হওয়ার সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিট।

ওয়ানডে সিরিজের ম্যাচগুলোর তারিখ ও ভেন্যুতে কোনো পরিবর্তন হয়নি। ১৭ এপ্রিল মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। একই ভেন্যুতে ২০ এপ্রিল সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ২৩ এপ্রিল সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলবে দু’দল। ওয়ানডের মতো টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের সময়ে পরিবর্তন আনা হয়েছে।

চট্টগ্রামে ২৭ ও ২৯ এপ্রিল সিরিজের প্রথম দুই ম্যাচ শুরুর সময় ছিল সন্ধ্যা ৬টায়। নতুন সময় অনুযায়ী প্রথম দুই ম্যাচ শুরু হবে দুপুর ২টায়; যা শেষ হবে বিকাল ৫টা ১০ মিনিট। মিরপুরে তৃতীয় ও শেষ ম্যাচ আগের থেকেই দুপুর ২টায় শুরু হওয়ার কথা ছিল। ওই ম্যাচের সময়ে কোনো পরিবর্তন আনা হয়নি। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ১৩ এপ্রিল ঢাকায় আসবে নিউজিল্যান্ড।

  • Related Posts

    টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ

    শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পর টাইব্রেকারে হংকংকে হারিয়ে এশিয়ান গেমসের হকি ইভেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। এই গুরুত্বপূর্ণ জয়ে স্বস্তি ফিরেছে দলের শিবিরে। বৃহস্পতিবার ব্যাংককের রয়েল থাই এয়ারফোর্স হকি মাঠে স্থান…

    টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ

    শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পর টাইব্রেকারে হংকংকে হারিয়ে এশিয়ান গেমসের হকি ইভেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। এই গুরুত্বপূর্ণ জয়ে স্বস্তি ফিরেছে দলের শিবিরে। বৃহস্পতিবার ব্যাংককের রয়েল থাই এয়ারফোর্স হকি মাঠে স্থান…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *