নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের গ্রুপে বাংলাদেশ

Image not found

আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে দশম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। ক্রিকেটের এই মহাযজ্ঞে খেলার টিকিট পেয়েছে বাংলাদেশ। এজন্য তাদের খেলতে হয়েছে বাছাই ম্যাচ। নেপালে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাই পর্বে সাত ম্যাচের সবকটি জিতে অপরাজিত থেকে আসর শেষ করেছেন নিগার সুলতানারা। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে আইসিসি। ‘এ’ গ্রুপে বাংলাদেশ, নেদারল্যান্ডস ছাড়া আছে রেকর্ড ৬ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, সবশেষ দুই আসরের রানার্সআপ দক্ষিণ আফ্রিকা এবং উপমহাদেশের দুই দল ভারত ও পাকিস্তান।

১২ জুন থেকে শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। ‘এ’ গ্রুপে থাকা বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হবে নেদারল্যান্ডস

ম্যাচ দিয়ে এজবাস্টনে। ১৭ জুন হেডিংলিতে অস্ট্রেলিয়া, ২০ জুন ম্যানচেস্টারে পাকিস্তান, ২৫ জুন ম্যানচেস্টারে ভারত ও ২৮ জুন লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলবে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে আছে বর্তমান চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড, প্রথম আসরের চ্যাম্পিয়ন ইংল্যান্ড, ২০১৬ আসরের শিরোপাজয়ী ওয়েস্ট ইন্ডিজের সঙ্গী শ্রীলংকা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। এজবাস্টনে ইংল্যান্ড ও শ্রীলংকা ম্যাচ দিয়ে বিশ্বকাপের পর্দা উঠবে। গ্রুপপর্ব শেষে ৩০ জুন ও ২ জুলাই দুটি সেমিফাইনাল ওভালে। ৫ জুলাই লর্ডসে শিরোপার লড়াই। এবার নিয়ে টানা সপ্তমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে বাংলাদেশ। প্রথমবার ছিল স্বাগতিক হিসেবে, পরের প্রতিবার বাছাই পেরিয়ে। তবে মূল আসরে কোনোবারই গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি তারা। এবার বিশ্বকাপে ভালো করার ব্যাপারে আশাবাদী অধিনায়ক নিগার সুলতানা। তিনি বলেছেন, ‘আমরা শুধু লড়াই করার জন্য ইংল্যান্ডে যাব না। আমরা ওখানে ম্যাচ জিততে চাই এবং ইমপ্যাক্টফুল টি-টোয়েন্টি বিশ্বকাপ দেশের জন্য উপহার দিতে চাই।’

  • Related Posts

    নারী ক্রিকেটারকে যৌন নিপীড়নের অভিযোগ, সংকটে ইতালিয়ান ক্রিকেট

    টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাস গড়া অভিষেকের কয়েক দিনের মধ্যেই গভীর সংকটে পড়েছে ইতালিয়ান ক্রিকেট। দেশটির জাতীয় ক্রিকেট সংস্থার এক শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে তদন্ত চলছে—এ খবর প্রকাশ্যে আসতেই পরিস্থিতি…

    সেরা টি-টোয়েন্টি বোলিং পারফরম্যান্স মনোনয়নে শেখ মেহেদী

    ক্রিকেট ভিত্তিক পোর্টাল ইএসপিএনক্রিকইনফো প্রতি বছর আগের পঞ্জিকাবর্ষের ক্রিকেটে সেরা ব্যক্তিগত ব্যাটিং ও বোলিং পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে পুরস্কার দিয়ে থাকে। সাবেক ক্রিকেটার, ভাষ্যকার এবং ইএসপিএনক্রিকইনফোর জ্যেষ্ঠ লেখকদের সমন্বয়ে গঠিত একটি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *