নামের আগে থাকবে ‘ডক্টর’ উপাধি, সুখবর দিলেন মিথিলা

কেবল অভিনয় জগতেই নয়, একজন সফল সমাজকর্মী হিসেবেও পরিচিত রাফিয়াত রশিদ মিথিলা। জীবনে নতুন আরেক অর্জন যোগ করলেন তিনি। এবার সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে সফলতার সঙ্গে পিএইচডি থিসিস সম্পন্ন করেছেন জনপ্রিয় এই অভিনেত্রী। তাই এখন থেকে তার নামের আগে যোগ হচ্ছে ‘ডক্টর’ উপাধি।

গতকাল সোমবার মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই সুখবর দিয়েছেন।

স্ট্যাটাসে দুটি ছবি আপলোড করেন মিথিলা। যার একটিতে অভিনেত্রীকে দেখা যাচ্ছে, জেনেভা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টির সামনে দাঁড়িয়ে আছেন। অন্যটিতে দেখা যাচ্ছে, তার তৈরি করা থিসিসের বই।

স্ট্যাটাসে এই অভিনেত্রী লেখেন, ‘অত্যন্ত আবেগপ্রবণ ও গর্বের সঙ্গে জানাচ্ছি যে আমি জেনেভা বিশ্ববিদ্যালয়ে সফলভাবে আমার পিএইচডি থিসিস ডিফেন্স করেছি! এই মুহূর্তটি আমার জীবনের পাঁচ বছরের এক যাত্রার সমাপ্তি, যা ছিল আনন্দ-দুঃখ মিশ্রিত অভিজ্ঞতায় ভরপুর।’

  • Related Posts

    বক্স অফিসে লড়াই হবে শহিদ কাপুরের সঙ্গে

    ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে এসে বলিউডের রুপালি পর্দায় এক বৈচিত্র্যময় লড়াইয়ের সাক্ষী হতে যাচ্ছেন দর্শক। একদিকে বিশাল ভরদ্বাজের ট্রেডমার্ক ডার্ক ক্রাইম থ্রিলার ‘ও’ রোমিও’, অন্যদিকে বেজয় নাম্বিয়ারের হাত ধরে নবাগত শানায়া…

    অবশেষে ভারতে শাকিব খান

    ভিসা জটিলতা কাটিয়ে অবশেষে ভারতে পা রাখলেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। সেখানে শুরু হয়েছে তার অভিনীত সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’র শুটিং। ইতিমধ্যে শাকিবসহ সিনেমার অভিনয়শিল্পীরা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *