ধর্মীয় উগ্রবাদ-চরমপন্থা নিয়ন্ত্রণ না হলে ফ্যাসিবাদীরা সুযোগ পাবে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকার ধর্মীয় উগ্রবাদী ও চরমপন্থীদের নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ফ্যাসিবাদীরা ফের গণতন্ত্র হত্যার সুযোগ পাবে। এমনটা ঘটলে বর্হিবিশ্বে বাংলাদেশ ইমেজ সংকটে পড়বে।

বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় রাজধানীর লেডিস ক্লাবে রাজনীতিবিদদের নিয়ে আয়োজিত এক ইফতারে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, ধর্মীয় উগ্রবাদী ও চরমপন্থীদের প্রতিহতের পাশাপাশি গণহত্যাকারীদের বিচার করাই হবে নতুন রাজনৈতিক বন্দোবস্ত। নির্বাচন না দেয়ার কারণেই ফ্যাসিস্টদের চরমভাবে বিদায় নিতে হয়েছে। তাই নির্বাচন গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, সরকারের কয়েকজন উপদেষ্টা ও কয়েকটি রাজনৈতিক দল কিছুটা ভিন্ন সুরে কথা বলছে। যদি জনগণের আকাঙ্খা উপেক্ষা করে গৌণ উদ্দেশ্যকে গুরুত্ব দেয়া হলে জনগণের কাছে ভুল বার্তা যাবে বলেও মন্তব্য করেন তিনি।

/আরএইচ

  • Related Posts

    মিশরে কিশোরগঞ্জ জেলা স্টুডেন্টস ফোরামের ইফতার সন্ধ্যা

    পারস্পরিক পরিচিতি, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য জোরদারের লক্ষ্যে মিশরে অধ্যয়নরত কিশোরগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন আজহার স্টুডেন্টস ফোরাম এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিলের আয়োজন করেছে। রবিবার (২ মার্চ) ঐতিহ্যবাহী আল-আজহার বিশ্ববিদ্যালয়-এর…

    সংসদ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি

    সংবিধান অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনের প্রারম্ভিক সেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।  আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *