দেশ পুনর্গঠনে দ্রুত নির্বাচন প্রয়োজন: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির রাজনীতির মূল লক্ষ্য জনগণ ও দেশ। ক্ষমতায় গেলে সবার আগে দেশকে গড়া হবে। জনগণের প্রত্যাশা পূরণ এবং দেশ পুনর্গঠনে দ্রুততম সময়ের মধ্যে স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন জরুরি।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে যশোর জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, এখন অনেকেই সংস্কারের কথা বলছে। কিন্তু দেশকে এগিয়ে নেয়া ও পুনর্গঠনের জন্য বিএনপি আড়াই বছর আগেই সংস্কার প্রস্তাব দিয়েছিল। এ সময় জনসমর্থন নেই এমন কোনো কাজ দলটি করে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, বিএনপির লক্ষাধিক নেতাকর্মীর মধ্যে কেউ কেউ বিভ্রান্ত হয়ে কিছু কর্মকাণ্ড করেছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। আমরা অন্যায়ের সঙ্গে আপস করি না। এ সময় বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছে বলেও জানান তিনি।

/আরএইচ

  • Related Posts

    নারীবিদ্বেষী বক্তব্য ঢাকতেই ‘স্বাধীনতার ঘোষক’ ইস্যু তুলছে জামায়াত: রিজভী

    নারীদের প্রতি অবমাননাকর বক্তব্যকে ঘিরে যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, তা ভিন্নখাতে প্রবাহিত করতেই স্বাধীনতার ঘোষক ইস্যুটি সামনে আনা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।…

    এবারের নির্বাচনে শীর্ষ ১০ ধনী প্রার্থী

    আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ইতোমধ্যেই মাঠপর্যায়ে নির্বাচনী প্রচারণার উৎসব চোখে পড়ার মতো। মনোনয়নপত্র হাতে পেয়েই বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও স্বতন্ত্র প্রার্থীরা মাঠে নেমে পড়েছেন । এদিকে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *