দেশের বর্তমান পরিস্থিতিতে বিনিয়োগের প্রত্যাশা কাল্পনিক: গভর্নর

দেশের বর্তমান পরিস্থিতিতে বিনিয়োগের প্রত্যাশা করা কাল্পনিক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

আজ রবিবার রাজধানীতে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘অন্তর্বর্তীকালীন সরকারের ৩৬৫ দিন’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।

গভর্নর বলেন, ‘আর্থিকখাতে কেবল স্থিতিশীলতা এসেছে। রাজনৈতিকখাতে তো আসেনি। সিকিউরিটি সিচ্যুয়েশন তো এখনও আনস্টেবল। সবকিছু মিলিয়ে এখনই কেউ বিনিয়োগে ঝাঁপিয়ে পড়বে এই প্রত্যাশা যদি কারও থাকে, আমি বলব সেটা কাল্পনিক। আমাকে বাস্তবসম্মত হতে হবে।’

আহসান এইচ মনসুর বলেন, ‘আমরা পাইপলাইনে বিনিয়োগ দেখতে পারছি। দেয়ার আর পজিটিভ সাইনস অব দ্যাট। কিন্তু আরেকটু সময় লাগবে। সামনে নির্বাচন, এই মুহূর্তে হয়তো বড় কোনো বিনিয়োগকারী আসতে চাইবে না। বিদেশি বিনিয়োগকারীরাও আসতে চাইবে না; পরবর্তী সরকার যদি সব চেঞ্জ করে ফেলে। লেটস টক টু দ্য নেক্সট গভর্মেন্ট, এটা খুব স্বাভাবিক পলেটিক্যাল প্রসেস।’

গভর্নর বলেন, ‘৫ বিলিয়ন ডলার করে পণ্য আমদানি করছি। তাতে কী আমদানি কম হচ্ছে। বাজারে কী কোনো শর্টেজ আছে। কোনো পণ্যের অভাব আছে। হয়তো বলতে পারেন ক্যাপিটাল মেশিনারি ইমপোর্ট করছি না। লেজিটিমেট কোয়েশ্চেন? দ্য আনসার ইজ হু ইজ গোয়িং টু ইনভেস্ট ইন দিস এনভারনমেন্ট (এখন এখানে কে বিনিয়োগ করবে?)। আমরা খাদের কিনারায় ছিলাম সেখান থেকে যদি দ্রুত ফেরত আসতে না পারি তা হলে খাদে পড়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি।’

তিনি আরও বলেন, ‘আমাদের দুটি চ্যালেঞ্জ ছিল। একটি হলে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা, আর রিফর্ম এজেন্ডাকে এগিয়ে নেওয়া। যাতে ভবিষ্যতে যে সরকারই আসুক তারা যেনো এটাকে সামনের দিকে নিয়ে যেতে পারে। আরও সুদৃঢ়ভাবে আর্থিকখাতকে প্রতিষ্ঠা করতে পারে। এটা চলমান প্রক্রিয়া। এই প্রক্রিয়ার শুরুটা আমরা করে দিতে পারি সেটাই আমাদের প্রত্যাশা।’

  • Related Posts

    মধ্যপ্রাচ্য হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭

    মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় দুই বাংলাদেশি নাগরিক নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন। সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জা‌নিয়েছে। বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হয়েছে, নিহতদের…

    দীর্ঘমেয়াদি যুদ্ধ হলে বহুমুখী চাপে পড়বে বাংলাদেশ

    মধ্যপ্রাচ্যে ইরানে মার্কিন-ইসরায়েল হামলা ও পাল্টা হামলার প্রেক্ষাপটে আবার অস্থির হয়ে উঠছে বৈশ্বিক জ্বালানি বাজার। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কা এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশ; এলএনজি ও জ্বালানি তেলের উচ্চমূল্য, বিদ্যুৎ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *