ঢাকাসহ সারাদেশে আবারও বেড়েছে ঠান্ডার তীব্রতা

রাজধানীসহ সারাদেশে আবারও নেমেছে তাপমাত্রার পারদ। সকাল থেকেই নেই সূর্যের দেখা মেলেনি। ঘন কুয়াশায় ঠাণ্ডার তীব্রতা আরও বেড়েছে।

আবহাওয়ার পূর্বাভাস জানিয়েছে, আজ বুধবার (৮ জানুয়ারি) থেকে আগামী একসপ্তাহ দেশে বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহ। যার প্রভাবে, ঢাকাসহ অন্যান্য জেলাগুলোয় দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমেছে। কনকনে ঠান্ডা হাওয়া বইছে।

কর্মব্যস্ত দিন হওয়ায়, শীত উপেক্ষা করেই ভোর থেকে কাজে বেরিয়েছেন খেটে খাওয়া মানুষ। বিপাকে পড়েছে স্কুল ও অফিসগামী মানুষেরা। আবহাওয়ার এই পরিবর্তনের কারণে বেড়েছে ঠাণ্ডাজনিত রোগবালাই। আক্রান্তদের বেশিরভাগই শিশু ও প্রবীণ। তাই, তাদের বাড়তি যত্ন নেয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

/এসআইএন

  • Related Posts

    ঢাকার তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ

    রাজধানী ঢাকায় আজ দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এতে ভ্যাপসা গরমের অনুভূতি আগের তুলনায় আরও বাঁড়ার সম্ভাবনা রয়েছে। আজ শনিবার সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড়…

    লন্ডনে হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে আকবর হোসেনের পদত্যাগ

    আকবর হোসেন লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে পদত্যাগ করেছেন। ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে তিনি দায়িত্ব পালন অসম্ভব বলে জানিয়েছেন এবং এ সিদ্ধান্তের সঙ্গে অন্য কোনো বিষয়ের সম্পর্ক…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *