ঝিনাইদহে জমির দখল নিয়ে দুইপক্ষের সংঘর্ষ, আহত ২০

ঝিনাইদহ করেসপনডেন্ট:

ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় জমি দখল করা নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৮ মার্চ) দিবাগত মধ্যরাত ১টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে উভয়পক্ষের ২০ জন আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বালাপাড়া গ্রামের সেলিম হোসেন কুমার নদের খাস জমি ইজারা নিয়ে দীর্ঘদিন ধরে চাষ করে আসছেন। গত ৬ আগষ্ট একই গ্রামের আমিরুল ওই জমির একটা অংশ নিজের দাবি করে দখল করে নেয়। এরপর থেকে বিষয়টি সেলিম ও আমিরুলের সমর্থকদের মাঝে উত্তেজনা চলছিল।

তারা আরও জানান, এরই জেরে গত শুক্রবার আমিরুলের সমর্থকরা সেলিম হোসেনের সমর্থক চাঁদ ও মোজামকে মারধর করে। বিষয়টি নিয়ে গতকাল শনিবার রাতে সেলিমের সমর্থকরা মিটিং শেষে বাড়ি ফেরার পথে আমিরুলে সমর্থকরা তাদের ওপর হামলা চালায়। এ সময় উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে শৈলকূপা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুম খান জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এখনও পর্যন্ত কোনো আটকের ঘটনা নেই। কোনোপক্ষই বিষয়টি নিয়ে অভিযোগ জানায়নি।

/আরএইচ

  • Related Posts

    মিশরে কিশোরগঞ্জ জেলা স্টুডেন্টস ফোরামের ইফতার সন্ধ্যা

    পারস্পরিক পরিচিতি, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য জোরদারের লক্ষ্যে মিশরে অধ্যয়নরত কিশোরগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন আজহার স্টুডেন্টস ফোরাম এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিলের আয়োজন করেছে। রবিবার (২ মার্চ) ঐতিহ্যবাহী আল-আজহার বিশ্ববিদ্যালয়-এর…

    সংসদ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি

    সংবিধান অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনের প্রারম্ভিক সেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।  আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *