জ্বরে আক্রান্ত শিশুকে কুকুরের ভ্যাকসিন প্রদান

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বরের চিকিৎসা নিতে আসা ৫ বছরের শিশু আলিফাকে দেওয়া হলো অন্য রোগীর জন্য আনা কুকুরে কামড়ানোর ভ্যাকসিন।

গতকাল বুধবার দুপুরে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বুধবার দুপুরে কচুয়া উপজেলার আশ্রাফপুর গ্রামের এমরান হোসেনের মেয়ে আলিফাকে জ্বরের চিকিৎসা দেওয়ার জন্য শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আনা হয়। এ সময় হাসাপাতালের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আবু ইউসুফ অন্য রোগীর জন্য আনা কুকুরের ভ্যাকসিন পুশ করেন আলিফার শরীরে।

এ বিষয়ে শিশুটির মা নাহিদা ইসলাম বলেন, ‘আমরা কোনো কিছু না বলতেই ডাক্তার আবু ইউসুফ অন্য রোগীর জন্য আনা কুকুরের ভ্যাকসিন আমার মেয়েকে দিয়ে দেয়। তার শরীরে প্রচণ্ড জ্বর রয়েছে, ভুল চিকিৎসা দেওয়ার কারণে আমার বাচ্চার ক্ষতি হতে পারে। অভিযুক্ত ডাক্তারের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়।’

এ বিষয়ে অভিযুক্ত চিকিৎসক আবু ইউসুফ বলেন, ‘এ ভ্যাকসিনে কোনো ক্ষতি হবে না। তবে আমি ভুল করে অন্য রোগীর ভ্যাকসিন শিশুটিকে দিয়ে দিয়েছি।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আকলিমা জাহান বলেন, ‘এ বিষয়ে আমি অবগত হয়েছি। আমরা বাচ্চাটাকে ভর্তি রেখে পর্যবেক্ষণে রাখার কথা বলেছি। অভিযুক্ত চিকিৎসককে এ বিষয়ে শোকজ করা হবে।’

  • Related Posts

    বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ চলছে

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত থাকা শেরপুর-৩ আসনের ভোটগ্রহণ চলছে। এছাড়াও বগুড়া-৬ আসনে উপ-নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় এই ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত…

    সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে নির্বাচন হচ্ছে: বিএনপি প্রার্থী

    বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে শহরের হাসনাজাহান উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে তিনি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *