জুলাই শহীদ ওয়াসিমের বাবা যোগ দিচ্ছেন রাজনৈতিক দলে

গত বছরের ১৬ জুলাই বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে অংশ নিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন চট্টগ্রাম কলেজ ছাত্রদলের নেতা ওয়াসিম আকরাম। তার বাবা শফিউল আলম রাজনৈতিক দলে যোগ দিতে যাচ্ছেন।

জানা গেছে, শহীদ ওয়াসিমের বাবা তরুণদের নেতৃত্বাধীন নতুন দল জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন।

আজ বৃহস্পতিবার (৬ মার্চ) এমন খবর দিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

এনসিপি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে ওয়াসিমের বাবার সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেন হান্নান মাসউদ।

পোস্টে তিনি লেখেন, ‘শহীদ ওয়াসিমের বাবা। গতকাল বুধবার (৫ মার্চ) জাতীয় নাগরিক পার্টির অফিসে এসেছিলেন। একজন পরিচয় করিয়ে দিল, আর জানাল- উনি জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেবেন।’

তিনি আরও লেখেন, “আমি তাকে নাহিদ ভাইয়ের রুমে নিয়ে গেলাম। সেখানে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং জানালাম, উনি আমাদের দলে যোগ দিতে চাচ্ছেন। উনি সঙ্গে সঙ্গে বললেন, ‘দলটা তো আমারই, আলাদাভাবে যোগ দিতে হবে কেন আমাকে! জীবনের শেষদিন পর্যন্ত এ দলের সঙ্গেই থাকব।’

চোখে পানি চলে এসেছিল ওনার কথা শুনে। কত রক্ত, কত জীবনের বিনিময়ে আমাদের এ প্ল্যাটফরম, যোগ করেন হান্নান মাসউদ।

এএইচ

  • Related Posts

    কেমন হবে বিএনপির মন্ত্রিসভা, আলোচনায় যারা

    দীর্ঘ বিশ বছর পর ফের ক্ষমতায় ফিরছেবাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৭টি আসনের মধ্যে ২০৯টি আসনে জয়ী হয়ে সরকার গঠনের একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এই ভূমিধস বিজয়ের মধ্য দিয়ে তারেক…

    মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে এম সিরাজ উদ্দিন মিয়া

    প্রধান উপদেষ্টার মুখ্য সচিব (চুক্তিভিত্তিক) এম সিরাজ উদ্দিন মিয়াকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। আজ শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *