জানালেন ইসি সচিব…. আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে

আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

ইসি সচিব বলেন, ‘রোডম্যাপ নিয়ে আলোচনা হয়েছে। আগামী সপ্তাহে প্রকাশ করা হবে। তবে কোন পদ্ধতিতে রোডম্যাপ হবে, তা পরবর্তী সময়ে জানানো হবে।’

সাংবাদি

নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ

প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গে ইসি সচিব বলেন, এ বিষয়ে আরও আলোচনা বাকি আছে। আলোচনার পর সাংবাদিকদের অবহিত করা হবে।

আখতার আহমেদ বলেন, নির্বাচনী পর্যবেক্ষণের জন্য এখন পর্যন্ত ৩১৮টি আবেদন পেয়েছে কমিশন, যা যাচাই-বাছাই চলছে।

কদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রোডম্যাপে কী কী বিষয় থাকবে, তা রোডম্যাপেই আপনাদের আমরা জানিয়ে দেব।’

  • Related Posts

    মধ্যপ্রাচ্য হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭

    মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় দুই বাংলাদেশি নাগরিক নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন। সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জা‌নিয়েছে। বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হয়েছে, নিহতদের…

    দীর্ঘমেয়াদি যুদ্ধ হলে বহুমুখী চাপে পড়বে বাংলাদেশ

    মধ্যপ্রাচ্যে ইরানে মার্কিন-ইসরায়েল হামলা ও পাল্টা হামলার প্রেক্ষাপটে আবার অস্থির হয়ে উঠছে বৈশ্বিক জ্বালানি বাজার। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কা এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশ; এলএনজি ও জ্বালানি তেলের উচ্চমূল্য, বিদ্যুৎ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *