জাজিরা থানার ভেতর ঝুলছিল ওসির মরদেহ

শরীয়তপুর করেসপনডেন্ট:

শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে ওসির শয়নকক্ষের জানালার সঙ্গে মরদেহ ঝুলে থাকতে দেখে ডিউটিরত পুলিশ সদস্যরা।

পরে সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল সম্পন্ন করে। এরপর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহত ওসি আল-আমিনের বাড়ি বরিশাল জেলার মুলাদি থানায়। তার পরিবার জানায়, গত দুই বছর যাবত তিনি ডিপ্রেশনে ভুগছেন।

পুলিশ জানায়, গত বছরের ১৪ সেপ্টেম্বর জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেন আল-আমিন। প্রায় চার মাস ধরে এই থানায় দায়িত্বে ছিলেন তিনি। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

/আরএইচ

  • Related Posts

    গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের পুনর্বাসন বিল পাস

    জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল-২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৩ টায় এ সংক্রান্ত প্রস্তাব সংসদে উত্থাপন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম…

    সংসদে আরও ১০ বিল পাস

    অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের লক্ষ্যে জাতীয় সংসদে আজ শুক্রবার আরও ১০টি বিল পাস হয়েছে। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম। আজ শুক্রবার ত্রয়োদশ জাতীয়…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *