ছেলের ১০২ ডিগ্রি জ্বর, মেয়ে আইসিইউতে: পরীমণি

সময়টা ভালো যাচ্ছে না হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণির। গেল রবিবার ছেলে শাহীম মুহাম্মদ পূণ্যসহ হাসপাতালে ভর্তি হন এই চিত্রনায়িকা। পরী শ্বাসকষ্টে আর ছেলে ভুগছেন জ্বরে। তাই চিকিৎসকের পরামর্শ হাসপাতালে ভর্তি হন তারা। এবার পরী জানালেন, তার মেয়ে সাফিয়া সুলতানা প্রিয়ম’র অবস্থাও ভালো না। মেয়েকে রাখা হয়েছে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে। তথ্যটি নিশ্চিত করেছেন নায়িকা নিজেই।

গতকাল সোমবার রাতে পরীমণি ফেসবুক পোস্টে জানান, ‘আমার মেয়ে আইসিইউতে! আমার ছেলের ১০২ ডিগ্রি জ্বর। আমার ১০৩.৫ ডিগ্রি জ্বর, কাঁশি, শ্বাসকষ্ট।’

এর আগে, ১০ আগস্ট ছিল পরীর ছেলে পূণ্যর তৃতীয় জন্মদিন। সেদিন ঘনিষ্ঠজনদের নিয়ে একটি পারিবারিক পুনর্মিলনীর আয়োজন করেন তিনি। ওদিনের পর থার্মোমিটারের ছবি পোস্ট করে পরীমণি ফেসবুকে ছেলের অসুস্থতার খবর দেন।

পরীমণির সহকারী জানিয়েছেন, অভিনেত্রীর শ্বাসকষ্টের সমস্যা কিছুটা কমেছে। তবে জ্বর ছাড়ছে না, শরীরে ব্যাথাও আছে। আরও কয়েকটা দিন তাকে হাসপাতালে বিশ্রাম নিতে হবে, থাকতে হবে চিকিৎসকদের পরিচর্যায়।

  • Related Posts

    বক্স অফিসে লড়াই হবে শহিদ কাপুরের সঙ্গে

    ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে এসে বলিউডের রুপালি পর্দায় এক বৈচিত্র্যময় লড়াইয়ের সাক্ষী হতে যাচ্ছেন দর্শক। একদিকে বিশাল ভরদ্বাজের ট্রেডমার্ক ডার্ক ক্রাইম থ্রিলার ‘ও’ রোমিও’, অন্যদিকে বেজয় নাম্বিয়ারের হাত ধরে নবাগত শানায়া…

    অবশেষে ভারতে শাকিব খান

    ভিসা জটিলতা কাটিয়ে অবশেষে ভারতে পা রাখলেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। সেখানে শুরু হয়েছে তার অভিনীত সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’র শুটিং। ইতিমধ্যে শাকিবসহ সিনেমার অভিনয়শিল্পীরা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *