খাটের নিচ থেকে ৫৫ লাখ টাকা উধাও, গৃহকর্মী-দারোয়ান রিমান্ডে

জমি ক্রয় করার জন্য ব্যাংক থেকে তুলে রাখা ৫৫ লাখ টাকা চুরির মামলায় গৃহকর্মী আয়েশা আক্তার ওরফে হালিমা আক্তার (১৮) ও দারোয়ান মো. দেলোয়ার হোসেনের (৬০) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

‎‎আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা এই রিমান্ডের আদেশ দেন।

‎‎মামলাটির তদন্ত কর্মকর্তা ওয়ারী জোন টিমের ডিবির উপপরিদর্শক মোহাম্মদ তানভীর তুষা এদিন দুই আসামিকে আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ড আবেদন করেন।

‎‎রিমান্ড আবেদন বলা হয়, আসামিরা এ মামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে। আসামিদের পুলিশ রিমান্ডে নিয়ে একান্তভাবে ব্যাপক ও নিবিড় জিজ্ঞাসাবাদ করলে জড়িত অজ্ঞাতনামা চোর সনাক্ত করাসহ নগদ ৫৫ ‎লাখ টাকা উদ্ধার হওয়ার সমূহ সম্ভাবনা আছে। ‎‎মামলার তদন্ত অব্যাহত আছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে জড়িত অজ্ঞাতনামা চোর শনাক্ত করতে এবং চোরাই নগদ ৫৫ লাখ টাকা উদ্ধার, তথা ঘটনার মূল রহস্য উদঘাটন করার লক্ষ্যে আসামিদের ব্যাপক ও নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের পুলিশ রিমান্ড একান্ত প্রয়োজন।

‎‎আসামিপক্ষ আইনজীবী সফিকুল ইসলাম সবুজ তাদের রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেকের দুই দিনের রিমান্ডের আদেশ দেন।

‎‎মামলার অভিযোগে থেকে জানা যায়, গত ২৯ মে রাত ১১টায় মামলার বাদী জমি ক্রয় করার জন্য ব্যাংক থেকে ৫৫ লাখ টাকা উত্তোলন করে বাসার বক্স খাটের নিচে লাগেজের ভিতরে রাখেন। গত ৩০ মে সকাল ৯টায় আসামিরা বাদীর বাসায় কাজ করতে আসেন। আসামিরা ঘরের কাজ শেষ করে বাদীকে না জানিয়ে দ্রুত চলে যান। ওই দিন জমি ক্রয়ের জন্য টাকা বের করতে গেলে টাকাগুলো পাওয়া যায়নি। পরে ঘরের আশেপাশের সকল স্থানে খোঁজ করে টাকাগুলো খুঁজে পাওয়া যায়নি। খোঁজার একপর্যায়ে বাদী জানতে পারি যে আসামিরা ‎ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক-এ, রোড-১৪, বাসা-৩২৭-এর ষষ্ঠ তলার বেডরুমের খাটের নিচে থাকা লাগেজ থেকে নগদ ৫৫ লাখ টাকা চুরি করে নেয়। পরবর্তীতে টাকাগুলো চুরি করে পালিয়ে গিয়া আত্মগোপন চলে যায় আসামিরা।

‎‎ওই ঘটনায় সাদিয়া আক্তার সাথী ভাটারা থানায় মামলাটি দায়ের করেন।

  • Related Posts

    মিশরে কিশোরগঞ্জ জেলা স্টুডেন্টস ফোরামের ইফতার সন্ধ্যা

    পারস্পরিক পরিচিতি, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য জোরদারের লক্ষ্যে মিশরে অধ্যয়নরত কিশোরগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন আজহার স্টুডেন্টস ফোরাম এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিলের আয়োজন করেছে। রবিবার (২ মার্চ) ঐতিহ্যবাহী আল-আজহার বিশ্ববিদ্যালয়-এর…

    রমজানে জুমার দিনের বিশেষ গুরুত্ব

    পবিত্র রমজান মাসে যে কোনো ইবাদতের সওয়াবই বহুগুণ বেড়ে যায়। রমজানের প্রত্যেকটি নফল ইবাদতের সওয়াব ফরজ ইবাদতের সমান। প্রতিটি ফরজ ইবাদতের সওয়াব হয় সত্তরটি ফরজ ইবাদতের সমান। আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *