কেন্দ্রীয় চুক্তিতে ২৮ ক্রিকেটার, কার বেতন কত হচ্ছে?

জাতীয় দলের ক্রিকেটারদের (পুরুষ) নতুন কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ মেয়াদের নতুন এই চুক্তিতে জায়গা পেয়েছেন মোট ২৮ জন ক্রিকেটার।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা এবং বেতন প্রকাশ করে বিসিবি। সব মিলিয়ে পাঁচটি গ্রেডে থাকলেও একটিতে কেউই জায়গা পাননি। মোট চার গ্রেডে জায়গা পেয়েছেন ২৮ জন।

গ্রেডগুলো হলো এ+, এ, বি, সি ও ডি। এর মধ্যে ‘এ+’ গ্রেডে জায়গা পাননি কোনো ক্রিকেটার।

পরের স্তর ‘এ’গ্রেডে ৮ লাখ টাকা বেতনে জায়গা পেয়েছেন চারজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, উইকেটকিপার-ব্যাটার লিটন কুমার দাস এবং পেসার তাসকিন আহমেদ।

‘বি’ গ্রেডে খেলোয়াড়দের বেতন ধরা হয়েছে ছয় লাখ। এই ক্যাটাগরিতে রয়েছেন মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম ছাড়াও আছেন মোস্তাফিজুর রহমান, সাদমান ইসলাম, তানজিদ হাসান, রিশাদ হোসেন, শেখ মেহেদী, নাহিদ রানা এবং হাসান মাহমুদ।

‘সি’ গ্রেডে মাসিক ৪ লাখ টাকা বেতনে জায়গা পেয়েছেন ছয়জন ক্রিকেটার সৌম্য সরকার, জাকের আলি অনিক, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ এবং সৈয়দ খালেদ আহমেদ।

সবচেয়ে নিচের স্তর ‘ডি’ গ্রেডে মাসিক ২ লাখ টাকা বেতনে অন্তর্ভুক্ত হয়েছেন সম্ভাবনাময় সাতজন ক্রিকেটার সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, শামীম হোসেন পাটোয়ারি এবং কাজী নুরুল হাসান সোহান।

  • Related Posts

    নারী ক্রিকেটারকে যৌন নিপীড়নের অভিযোগ, সংকটে ইতালিয়ান ক্রিকেট

    টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাস গড়া অভিষেকের কয়েক দিনের মধ্যেই গভীর সংকটে পড়েছে ইতালিয়ান ক্রিকেট। দেশটির জাতীয় ক্রিকেট সংস্থার এক শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে তদন্ত চলছে—এ খবর প্রকাশ্যে আসতেই পরিস্থিতি…

    সেরা টি-টোয়েন্টি বোলিং পারফরম্যান্স মনোনয়নে শেখ মেহেদী

    ক্রিকেট ভিত্তিক পোর্টাল ইএসপিএনক্রিকইনফো প্রতি বছর আগের পঞ্জিকাবর্ষের ক্রিকেটে সেরা ব্যক্তিগত ব্যাটিং ও বোলিং পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে পুরস্কার দিয়ে থাকে। সাবেক ক্রিকেটার, ভাষ্যকার এবং ইএসপিএনক্রিকইনফোর জ্যেষ্ঠ লেখকদের সমন্বয়ে গঠিত একটি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *