কী হবে ৩১ ডিসেম্বর?

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, উপদেষ্টা আসিফ মাহমুদ ও জাতীয় নগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দীন পাটওয়ারীর একটি ফেসবুক পোস্টকে ঘিরে আলোচনার সৃষ্টি হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) রাতের দিকে সবাই প্রায় একইসাথে একটি ফেসবুক পোস্ট দেন।

বেশিভাগই তাদের ফেসবুক পোস্টে, ৩১ ডিসেম্বরের কথা উল্লেখ করেছেন। কেউ কেউ একইদিন বিকেল ৩টায় শহীদ মিনারের কথা বলেছেন। তবে সেদিন কী ঘটতে যাচ্ছে, সে বিষয়টি পরিষ্কার করেননি তারা।

সারজিস আলম তার পোস্টে লেখেন, ৩১ ডিসেম্বর বিকাল ৩টায় শহীদ মিনার। এখনই সময়, বাংলাদেশের জন্য। উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেছেন, ৩১ শে ডিসেম্বর শহীদ মিনার। ৩৬ জুলাই এসে মিলিত হোক ৩১ ডিসেম্বরে।

জাতীয় নগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দীন পাটওয়ারীর লিখেছেন, জুলাই বিপ্লবের ঘোষণা, এখন বা কখনই নয়।

এদিকে, জাতীয় নাগরিক কমিটির ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি পোস্টে আগামী ৩১ ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের কথা উল্লেখ করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটির সদস্যদের একই রকম পোস্টকে ঘিরে নেটিজেনরা নানা মন্তব্য করছেন। তাদের কেউ কেউ বলছেন, আগামী ৩১ ডিসেম্বর কোনো নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আবার ওই দিন ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে নতুন কর্মসূচির ঘোষণা আসবে বলে মন্তব্য করেছেন অনেকে।

/আরএইচ

  • Related Posts

    গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের পুনর্বাসন বিল পাস

    জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল-২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৩ টায় এ সংক্রান্ত প্রস্তাব সংসদে উত্থাপন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম…

    সংসদে আরও ১০ বিল পাস

    অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের লক্ষ্যে জাতীয় সংসদে আজ শুক্রবার আরও ১০টি বিল পাস হয়েছে। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম। আজ শুক্রবার ত্রয়োদশ জাতীয়…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *