কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

গাইবান্ধার সাদুল্লাপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরের দিকে গাইবান্ধা–সাদুল্লাপুর সড়কের মন্দুয়ার শাহানা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন অটোরিকশা চালক আলামিন (৩৫) এবং গাইবান্ধা পূর্বপাড়ার নারায়ন চন্দ্রের ছেলে গৌতম (৬৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাদুল্লাপুরমুখী একটি কাভার্ডভ্যান বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহতদের উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • Related Posts

    ইফতার শেষে বাড়ি ফেরার পথে মা-মেয়ে নিহত

    পঞ্চগড়ের দেবীগঞ্জে মোটরসাইকেল ও একটি নাইটকোচের সংঘর্ষে মা-মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় শ্বশুরবাড়ি থেকে ইফতার শেষে ফেরার পথে দেবীগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী…

    চুয়াডাঙ্গায় রমজানের শুরুতেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি

    রমজান মানেই ইফতার ও সেহরিতে খাবারের নানা আয়োজন। কিন্তু পবিত্র এ মাসেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে চুয়াডাঙ্গা শহরের নিম্ন ও মধ্যবিত্ত মানুষ বিপাকে পড়েছেন। আজ মঙ্গলবার শহরের বড় বাজারের নিচের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *