ইরানে হামলা বন্ধ করলেও লেবাননে চলবে

ইরানে হামলা বন্ধ করলেও লেবাননে অভিযান অব্যাহত থাকবে বলে ঘোষণা করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। বুধবার (৮ এপ্রিল) আইডিএফের এক বিবৃতির বরাতে এ তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

আইডিএফ বিবৃতিতে তারা বলেছে, তারা ইরানে হামলা বন্ধ করেছে, তবে লেবাননে তাদের অভিযান অব্যাহত থাকবে। ইরানে তারা ‘হামলার একটি পর্যায় শেষ করেছে’ এবং রাজনৈতিক নেতৃত্বের ‘নির্দেশনা অনুযায়ী’ এখন যুদ্ধবিরতি পালন করছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে যেকোনো ধরনের ‘লঙ্ঘন বা হামলার জবাব দিতে তারা পুরোপুরি প্রস্তুত’।

তবে লেবাননে হেজবুল্লাহর বিরুদ্ধে ‘আইডিএফ নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক স্থল অভিযান অব্যাহত রাখছে’ বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

উল্লেখ্য, যুদ্ধবিরতির আলোচনায় সহযোগিতা করা ইরান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ—উভয়েই বলেছেন, এই চুক্তির আওতায় লেবাননও রয়েছে, যেখানে ইরানের মিত্র হেজবুল্লাহর সঙ্গে ইসরায়েল লড়াই চালিয়ে যাচ্ছে।

তবে আজ বুধবার সকালে ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের টায়ার শহরের বাসিন্দাদের জন্য নতুন একটি সরে যাওয়ার নির্দেশ জারি করে। এতে বলা হয়, নিজের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ‘অবিলম্বে ঘরবাড়ি ছেড়ে’ জাহরানি নদীর উত্তরে চলে যেতে হবে।

  • Related Posts

    বিসিবি এখন বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়ে: হাসনাত

    ‘বিসিবি এখন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাই, এটা এখন বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে।’ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল-২০২৬ জাতীয় সংসদে উত্থাপনের জন্য আবেদনের…

    যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতিতে বাগদাদে উল্লাস

    যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা আসার পর ইরাকের রাজধানী বাগদাদে উদযাপনের খবর পাওয়া গেছে। যুদ্ধ চলাকালে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী এবং মার্কিন বাহিনীর পারস্পরিক হামলার কারণে ইরাক সরাসরি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *