ইকরার মৃত্যু: অভিনেত্রী তিথিসহ জাহের আলভীর নামে মামলা

স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় তার স্বামী, অভিনেতা জাহের আলভী ও অভিনেত্রী ইফফাত আরা তিথির নামে মামলা দায়ের করা হয়েছে। গতকাল রোববার (১ মার্চ) রাজধানীর মিরপুরের পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা দায়ের করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।

তিনি জানান, শুধু জাহের আলভী নয়, মামলায় তার পরিবারের আরও কয়েকজনের নাম উল্লেখ রয়েছে। তার মধ্যে অভিনেতার মাকেও আসামি করা হয়েছে।

ওসি এ কে এম আলমগীর জাহান বলেন, ‘অভিযোগ পাওয়ার পর তা গ্রহণ করে নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ ও ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।’

পুলিশ সূত্রে জানা যায়, ইকরার আত্মহত্যার ঘটনার পেছনে পারিবারিক অশান্তি, মানসিক চাপ বা অন্যকোনো কারণ রয়েছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদনসহ অন্যান্য আলামত বিশ্লেষণ করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, ২০১০ সালের ৯ নভেম্বর মাত্র ১৯ বছর বয়সে ভালোবেসে বিয়ে করেছিলেন আলভী-ইকরা। তবে দীর্ঘদিন পর ২০২৪ সালে তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসে। বর্তমানে তাদের সংসারে এক সন্তান রয়েছে।

  • Related Posts

    নতুন অধ্যায় শুরু করলেন বিরোশ

    দক্ষিণী তারকা জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। গতকাল সকালে উদয়পুরের পাহাড়ঘেরা বিলাসবহুল রিসোর্টে নিকটাত্মীয় এবং বন্ধুদের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। সকালে শুভ মুহূর্তে…

    চমক নিয়ে আসছে ‘ব্যাচেলর পয়েন্ট’

    ঈদকে ঘিরে দর্শকদের জন্য বিশেষ আয়োজন নিয়ে আসছে নাটকের জনপ্রিয় সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট’। আট পর্বের একটি পূর্ণাঙ্গ বিশেষ চ্যাপ্টার নিয়েই হাজির হবেন নির্মাতা কাজল আরেফিন অমি। তিনিই নিশ্চিত করেছেন এ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *