‘আমি যেমন, তেমনই লালের মতোই তীব্র’

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। পর্দায় শক্তিশালী উপস্থিতির পাশাপাশি বাস্তব জীবনেও তিনি দৃঢ় ব্যক্তিত্বসম্পন্ন একজন মানুষ। সক্রিয় আছেন সামাজিক মাধ্যমগুলোতেও। প্রায়ই সামাজিক নানা বার্তা শেয়ার করেন এই মাধ্যমে। শুধু তাই নয়, এখানে ব্যক্তিজীবনের অনেক কিছুই তিনি তুলে ধরেন ভক্তদের সামনে।

আজ বুধবার (৮ এপ্রিল) জয়া আহসান তার ফেসবুকে একটি স্থিরচিত্র প্রকাশ করে লিখেছেন, ‘আমি যেমন, তেমনই লালের মতোই তীব্র।’

ছবিতে দেখা যায়, রাজকীয় বেশে জয়া আহসান শাড়ির আঁচল ছড়িয়ে একটি চেয়ারে বসে গম্ভীরভাবে তাকিয়ে আছেন। তার পরনে ছিল গাঢ় লাল রংয়ের সিল্কের বেনারসি শাড়ি, যার পাড় জুড়ে রয়েছে জমকালো সোনালি সুতোর জড়ির কাজ।

অলঙ্কার হিসেবে বেছে নিয়েছেন নব্বই দশকের নায়িকাদের মতো সোনালি গয়না। মোটা বালা, কানের দুল এবং নেকলেস যা লালের তীব্রতার সঙ্গে দারুণভাবে মানিয়ে গেছে।

চুলের স্টাইলেও ছিল এক ধরনের পুরোনো আভা। খোঁপা করা চুল, কপালে লাল টিপ, গাঢ় লাল লিপস্টিক আর জয়া আহসানের গম্ভীর চাহনি পুরো লুকটাকে দিয়েছে এক ধরনের ক্লাসিক ও শক্তিশালী ছোঁয়া।

জয়া আহসানের সৌন্দর্যের পাশাপাশি নেটিজেনদের নজর কাড়ে ছবির ক্যাপশনও। এক ভক্ত মন্তব্যঘরে লিখেছেন, ‘নিজের মতো থাকা, নিজের শক্তিকে লুকিয়ে না রেখে সাহসের সাথে প্রকাশ করাই আসল পরিচয় জয়া আহসান।’

  • Related Posts

    এআই নির্মিত সিনেমা, জয় করেছে কোটি হৃদয়

    চীনের ছিনমিং উৎসব বা সমাধি পরিচ্ছন্নকরণ দিবস হচ্ছে পূর্বপুরুষদের স্মরণ ও শ্রদ্ধা জানানোর একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী উৎসব। এবারের এই উৎসব উপলক্ষে চীনে মুক্তি পায় এআই নির্মিত শর্টফিল্ম ‘পেপার ফোন’। পারিবারিক…

    আজ ‘জ্ঞানী গণি’র নতুন কিস্তি

    পারিবারিক গল্প ও কমেডির মিশেলে আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় চরিত্র ‘জ্ঞানী গণি’। ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ নিয়ে আসছে নাটকটির চতুর্থ সিক্যুয়েল ‘জ্ঞানী গণি ৪’। এতেও দর্শকদের হাসাতে ও ভাবাতে দেখা যাবে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *