আইআরআই-বিএনপির বৈঠক বিএনপির ভাবনা তুলে ধরা হয়েছে: আবদুল মঈন খান

যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সটিটউট(আইআরআই)একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি।আজ বৃহস্পতিবার বেলা ১১টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএনপির ৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। বৈঠক শেষে তিনি জানান, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের পরিস্থিতি, সংস্কার কার্যক্রম, সংসদ নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিএনপির আগামীর ভাবনা কী তা প্রতিনিধি দলের কাছে তুলে ধরা হয়েছে।

বিএনপির প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের উপদেষ্টা মাহাদী আমিন।

আইআরআইয়ের এশিয়া প্যাসিফিক অঞ্চলের পরিচালক স্টিফেন সিমার নেতৃত্বে প্রতিনিধি ছিলেন উপ-পরিচালক ম্যথিউ কার্টার এবং সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাভ ঘোষ।

আইআরআই ইতোমধ্যে জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাদা আলাদাভাবে বৈঠক করেছে।

উল্লেখ্য, গত ১৯ আগস্ট এই প্রতিনিধিদলটি জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এসে দলের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে।

  • Related Posts

    মধ্যপ্রাচ্য হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭

    মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় দুই বাংলাদেশি নাগরিক নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন। সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জা‌নিয়েছে। বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হয়েছে, নিহতদের…

    দীর্ঘমেয়াদি যুদ্ধ হলে বহুমুখী চাপে পড়বে বাংলাদেশ

    মধ্যপ্রাচ্যে ইরানে মার্কিন-ইসরায়েল হামলা ও পাল্টা হামলার প্রেক্ষাপটে আবার অস্থির হয়ে উঠছে বৈশ্বিক জ্বালানি বাজার। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কা এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশ; এলএনজি ও জ্বালানি তেলের উচ্চমূল্য, বিদ্যুৎ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *