৮ দফা দাবিতে অবস্থান কর্মসূচি কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের

উচ্চশিক্ষার সুযোগসহ আট দফা দাবিতে সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করছে কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা। সোমবার (২১ এপ্রিল) সকাল থেকে, খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদফতরের সব গেট বন্ধ করে বিক্ষোভ করছে।

কর্মচারী কর্মকর্তাদের কাউকেই ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। অফিসে এসে সবাই বাইরে অপেক্ষা করছেন। গেট বন্ধ করে বিক্ষোভ চালানোয় সড়কে দেখা দিয়েছে যানজট।

এর আগে, রোববার সকালে, রাজধানীর জাতীয় শহীদ মিনারের সামনে ‘কৃষি ডিপ্লোমা ছাত্র অধিকার আন্দোলনে’র ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। এতে সারাদেশের কয়েকশ’ ডিপ্লোমা শিক্ষার্থী অংশ নেন।

পরে কর্মসূচি থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা আজকের এই ‘অ্যাগ্রি ব্লকেড’ কর্মসূচির ঘোষণা দেয়।

/এএস

  • Related Posts

    মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে এম সিরাজ উদ্দিন মিয়া

    প্রধান উপদেষ্টার মুখ্য সচিব (চুক্তিভিত্তিক) এম সিরাজ উদ্দিন মিয়াকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। আজ শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।…

    বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়ের পর সংবাদ সম্মেলনে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে এই নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন হবে। দলটির…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *