৩৮ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে এনবিআরের সহকারী কমিশনার মিতু বরখাস্ত

৩৮ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সহকারী কমিশনার জান্নাতুল ফেরদৌস মিতুকে সাময়িকভাবে বরখাস্ত করেছে সরকার। আজ সোমবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) কর-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জান্নাতুল ফেরদৌস মিতু ৩৮ লাখ টাকার বিনিময়ে আয়কর আইনজীবী সালাহ উদ্দিন আহমেদের কাছে কর-সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি (পুরোনো আয়কর রিটার্ন, অর্ডার শিট, কর নির্ধারণী আদেশ, আপিল-ট্রাইব্যুনাল আদেশসমূহ এবং অন্য ডকুমেন্টসমূহ) হস্তান্তর করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক কার্যধারা শুরু করা হয়েছে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি-১২ অনুযায়ী তাকে এনবিআরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়ে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আদেশে আরও বলা হয়েছে, বরখাস্তের সময়ে বিধি মোতাবেক তিনি খোরপোশ ভাতা পাবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হয়েছে।

প্রসঙ্গত, সাময়িক বরখাস্ত হওয়া জান্নাতুল ফেরদৌস মিতু ঢাকার কর অঞ্চল-৫-এ কর্মরত ছিলেন।

  • Related Posts

    নারীর নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

    সরকার শিক্ষা, অর্থনীতি, স্বাস্থ্য ও রাজনীতিসহ সব স্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে নারীর নিরাপত্তা বিধানকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে…

    সংসদ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি

    সংবিধান অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনের প্রারম্ভিক সেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।  আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *