২০২৭ সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ভেন্যু চূড়ান্ত

২০২৭ সালের পুরুষ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল অনুষ্ঠিত হবে স্পেনের মাদ্রিদে। গতকাল বৃহস্পতিবার এই ভেন্যু নিশ্চিত করেছে ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা- উয়েফা।মর্যাদাপূর্ণ এই ম্যাচের আয়োজক হওয়ার দৌড়ে আজারবাইজানের বাকুর অলিম্পিক স্টেডিয়ামকে হারিয়েছে অ্যাটলেতিকো মাদ্রিদের ঘরের মাঠ রিয়াদ এয়ার মেট্রোপলিতানো স্টেডিয়াম। এ ছাড়া সেই বছর নারী চ্যাম্পিয়নস লিগ ফাইনাল আয়োজন করবে পোল্যান্ডের ওয়ারশ’র ন্যাশনাল স্টেডিয়াম।

প্রথমে ইতালির মিলান শহরের সান সিরো স্টেডিয়ামকে ২০২৭ সালের পুরুষ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের ভেন্যু হিসেবে নির্বাচিত করা হয়েছিল। তবে ২০২৪ সালের সেপ্টেম্বরে তা বাতিল করে উয়েফা।

২০২৪ সালের অক্টোবরে নতুন করে দরপত্র আহ্বান করলে মাত্র দুটি আবেদন আসে; মাদ্রিদ ও বাকু। শেষ পর্যন্ত আলবেনিয়ার তিরানায় উয়েফার নির্বাহী কমিটির বৈঠকে মাদ্রিদকে চূড়ান্ত করা হয়।

  • Related Posts

    মধ্যপ্রাচ্যে মোতায়েনে আরেকটি রণতরী প্রস্তুত করছে যুক্তরাষ্ট্র

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি আরও জোরদার করার পরিকল্পনায় অনড় রয়েছে। ইরানের সঙ্গে উত্তেজনা কমাতে কূটনৈতিক প্রচেষ্টা চলা সত্ত্বেও বৃহস্পতিবার এমন ইঙ্গিত দেন…

    কানাডায় বন্দুকধারীর অতর্কিত হামলা, নিহত ১০

    কানাডার পশ্চিমাঞ্চলীয় রাজ্য ব্রিটিশ কলাম্বিয়ার একটি হাইস্কুল ও আবাসনে অতর্কিত বন্দুক হামলার ঘটনা ঘটেছে। দেশটির পুলিশ জানিয়েছে, এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হামলাকারীও আছে। এছাড়া ওই বন্দুক…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *