১০ জনের বার্সাকে হারিয়ে এগিয়ে রইল আতলেতিকো – Rupantor Television

১০ জনের বার্সাকে হারিয়ে এগিয়ে রইল আতলেতিকো

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদ দুর্দান্ত জয় তুলে নিয়ে শক্ত অবস্থান তৈরি করেছে। বুধবার জুলিয়ান আলভারেজ ও আলেক্সান্ডার সোরলথের গোলে ১০ জনের বার্সেলোনাকে তাদেরই মাঠে ২-০ ব্যবধানে হারিয়েছে দলটি।

ম্যাচজুড়ে বল দখলে এগিয়ে ছিল বার্সেলোনা, তবে আতলেতিকোর শক্ত রক্ষণ ও দ্রুত পাল্টা আক্রমণই পার্থক্য গড়ে দেয়। ম্যাচের ৪২তম মিনিটে শেষ রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে জুলিয়ানো সিমিওনেকে ফাউল করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পাও কুবাসি, ফলে ১০ জনে পরিণত হয় স্বাগতিকরা।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে প্রায় ২৫ মিটার দূর থেকে দুর্দান্ত ফ্রি-কিকে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন আলভারেজ, স্তব্ধ হয়ে যায় কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ফ্রি-কিক থেকে শট নিয়ে গোলের খুব কাছে গিয়েছিলেন রাশফোর্ড, কিন্তু বল ক্রসবারে লেগে ফিরে আসে। এরপরও শৃঙ্খলাবদ্ধ খেলায় অটল থাকে আতলেতিকো। ম্যাচের ৭০তম মিনিটে মাতেও রুগেরির বাঁ দিক থেকে করা ক্রসে কাছ থেকে ভলিতে বল জালে পাঠান সোরলথ, তাতেই নিশ্চিত হয় গুরুত্বপূর্ণ এই জয়।

এই জয়ে দুই লেগের লড়াইয়ে অনেকটাই এগিয়ে গেল আতলেতিকো মাদ্রিদ।

  • Related Posts

    বিমানে বোমার ভুয়া আতঙ্ক ছড়িয়ে গ্রেপ্তার আর্জেন্টাইন ডিফেন্ডার

    একটা প্র্যাঙ্ক বা মজার ছলে করা কর্মকাণ্ডের মূল্য কতটা হতে পারে, সেটা হাঁড়ে হাঁড়েই টের পাচ্ছেন আর্জেন্টাইন ডিফেন্ডার এমিলিয়ানো ইনদ্রেজ্জি। পুলিশের হাতে তো গ্রেপ্তার হয়েছেনই, এমনকি ক্যারিয়ারও শেষের পথে ৩২…

    টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ

    শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পর টাইব্রেকারে হংকংকে হারিয়ে এশিয়ান গেমসের হকি ইভেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। এই গুরুত্বপূর্ণ জয়ে স্বস্তি ফিরেছে দলের শিবিরে। বৃহস্পতিবার ব্যাংককের রয়েল থাই এয়ারফোর্স হকি মাঠে স্থান…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *