স্প্যানিশ উপকূলে অভিবাসন-প্রত্যাশীদের নৌকায় জন্ম নিলো শিশু

আফ্রিকা থেকে ক্যানারি দ্বীপপুঞ্জের পথে যাচ্ছে অভিবাসন-প্রত্যাশীদের ছোট একটি নৌকা। বিপজ্জনক এই সমুদ্রযাত্রায় যাওয়ার পথে হঠাৎ প্রসববেদনা শুরু হয় এক নারীর। এরপর ওই নৌকায় জন্ম নেয় এক শিশু। বুধবার (৮ জানুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, নৌকাটি মোট ৬০ জন অভিবাসন প্রত্যাশী মানুষদের দিয়ে যাত্রা শুরু করে। পরে স্পেনের ল্যানজারোট উপকূলে সদ্য জন্ম নেওয়া ওই শিশুটিকে তার মা ও অন্যান্য যাত্রীসহ উদ্ধার করা হয়।

গত ৬ জানুয়ারি ল্যানজারোট উপকূলে ছোট্ট ওই নৌকাটিকে চিহ্নিত করেছিল স্প্যানিশ উদ্ধার সংস্থা সালভামেন্তো মারিতিমো। নৌকাটিতে থাকা ৬০ জন যাত্রীর মধ্যে ১৪ জন ছিলেন নারী এবং নবজাতকসহ ৪ শিশু।

নবজাতক শিশুটিকে উদ্ধারের দিনটিতে স্পেনে পালিত হচ্ছিল শিশুদের জন্য বিশেষ দিবস ‘এপিফ্যানি’। বাইবেলকে অনুসরণ করে এদিনটিতে স্প্যানিশ শিশুরা তিন জ্ঞানী রাজা বা ব্যক্তির কাছ থেকে উপহার পায়। এমন দিনে নবজাতক উদ্ধারের ঘটনাটি ইতিবাচক এবং গুরুত্বের সঙ্গে নিয়েছে স্প্যানিশ কর্তৃপক্ষ।

/এআই

  • Related Posts

    নারীর নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

    সরকার শিক্ষা, অর্থনীতি, স্বাস্থ্য ও রাজনীতিসহ সব স্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে নারীর নিরাপত্তা বিধানকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে…

    সংসদ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি

    সংবিধান অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনের প্রারম্ভিক সেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।  আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *