সীমান্তে গরু চোরাকারবারি সাদ্দাম আটক

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ফরহাদ হোসেন সাদ্দাম (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক শামছুল হক।

এ সময় তার কাছ থেকে একটি ভারতীয় গরুটি জব্দ করা হয়েছে।

আটক সাদ্দাম উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের খেতারচর গ্রামের আফতার হোসেনের ছেলে ।

শামছুল হক বলেন, গতকাল শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টায় রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা সীমান্তের আন্তর্জাতিক সীমানা মেইন পিলার ১০৫৪ নম্বর হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খেতারচর এলাকা থেকে ফরহাদ হোসেন সাদ্দাম নামের এক চোরাকারবারিকে আটক করে দাঁতভাঙ্গা বিওপির টহলরত সদস্যরা।

তিনি আরও বলেন, আটক সাদ্দামের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে রৌমারী থানায় মামলার মাধ্যমে তাকে সোপর্দ করা হয়েছে। ভারতীয় আটক ওই গরুর মূল্য ১ লাখ টাকা ধরা হয়েছে।

রৌমারী থানার ওসি লৎফর রহমান কালবেলাকে বলেন, বিজিবি ভারতীয় একটি গরুসহ এক ব্যক্তিকে থানায় সোপর্দ করেছেন। রোববার (২ ফেব্রুয়ারি) সকালে ওই গরুসহ আসামিকে কুড়িগ্রাম আদালতে তোলা হবে।

  • Related Posts

    পঞ্চগড়ে ৬ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

    দেশের উত্তরের সীমান্তঘেষা জেলা পঞ্চগড়।এ জেলায় দীর্ঘ দিন ধরে ঘন কুয়াশা আর হিমশীতল হাওয়ায় শীতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। ঘন কুয়াশার কারণে দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে সড়কে চলাচল করছে যানবাহন। ছিন্নমূল…

    টিউলিপ-রূপন্তীসহ হাসিনার আরেক ‎প্লট দুর্নীতি মামলার রায় ২ ফেব্রুয়ারি

    দুই ভাগ্নি শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তীসহ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরেক প্লট দুর্নীতির মামলার রায়ের দিন আগামি ২ ফেব্রুয়ারি ঠিক করেছেন আদালত। ‎মঙ্গলবার ঢাকার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *