সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম কারাগারে

মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার পুলিশের সাবেক ডিআইজি ও মেহেরপুরের সাবেক পুলিশ সুপার এ কে এম নাহিদুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

‎‎আজ শনিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বন্ধ থাকায় তাকে ঢাকার চীফ মেট্টোপলিটন মাজিস্ট্রেট আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করা হয়।

‎‎ঢাকার মেট্টোপলিটন মাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সহকারী পরিচালক ফতেহ্ মো. ইফতেখারুল ইসলাম ইসলাম কারাগারে আটক রাখার আবেদন করেন।

‎আবেদনে বলা হয়, নাহিদুল ইসলামের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত ১৯ অগাস্ট গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। শুক্রবার ডিবি পুুলিশ তাকে গ্রেপ্তার করে। সাপ্তাহিক ছুটি থাকায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা আদালত বন্ধ রয়েছে। আসামিকে আদালতে সোপর্দ বা কারাগারে প্রেরণ করার জন্য কাস্টডি ওয়ারেন্ট (হাজতী পরোয়ানা) ইস্যু করা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় কাস্টডি ওয়ারেন্ট ইস্যু করে তাকে কারাগারে পাঠানো প্রয়োজন।

‎এর আগে শুক্রবার রাতে ঢাকার ইস্কাটনের নিজ বাসা থেকে নাহিদুল ইসলামকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

‎গত ২৮ জুলাই নাহিদুল ইসলামকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিধি অনুযায়ী তিনি অবসরের সব সুবিধা পাবেন।

‎মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মরহুম ছমির উদ্দিনের বড় ছেলে ও জামায়াত নেতা তারিক মোহাম্মদ সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের অভিযুক্ত আসামি নাহিদুল ইসলাম।

  • Related Posts

    মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে এম সিরাজ উদ্দিন মিয়া

    প্রধান উপদেষ্টার মুখ্য সচিব (চুক্তিভিত্তিক) এম সিরাজ উদ্দিন মিয়াকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। আজ শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।…

    বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়ের পর সংবাদ সম্মেলনে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে এই নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন হবে। দলটির…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *