সাদা পাথর লুট, ক্ষোভ প্রকাশ করলেন রুবেল

সিলেটের ভোলাগঞ্জে অবস্থিত বিখ্যাত সাদা পাথর পর্যটনকেন্দ্রে চলমান লুটপাটে স্তব্ধ পুরো দেশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিগুলোতে দেখা যায়—দলে দলে লোকজন নদী থেকে পাথর তুলে নিচ্ছেন।

ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে নানা পেশার মানুষ। এবার সেই প্রতিবাদে শামিল হয়েছেন জাতীয় দলে খেলা ক্রিকেটার রুবেল হোসেনও।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মঙ্গলবার এক পোস্টে তিনি লুট বন্ধ করে প্রকৃতি রক্ষার আহ্বান জানান। বাংলাদেশের জার্সিতে ১০৪ ওয়ানডে, ২৭ টেস্ট ও ২৮ টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতাসম্পন্ন এই পেসার লেখেন— ‘সিলেটের সাদা পাথর নেই তো, হারাবে সিলেটের সৌন্দর্যের গল্প। সাদা পাথর লুটেদের থামাও। প্রকৃতি লুট নয়, প্রকৃতি রক্ষা করুন।’

স্থানীয় সূত্র বলছে, ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষাপটে প্রশাসনিক দুর্বলতার সুযোগে পাথর লুটের ঘটনা শুরু হয়। গত দুই সপ্তাহ ধরে লুটেরাদের এমন তাণ্ডবে ভোলাগঞ্জ এলাকা কার্যত বিপর্যস্ত।

পরিবেশবিদরা সতর্ক করেছেন, এভাবে চলতে থাকলে শুধু পর্যটনক্ষেত্রই ধ্বংস হবে না, ক্ষতিগ্রস্ত হবে পরিবেশ ও সরকার হারাবে বিপুল রাজস্ব। সরকার ও প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপের দাবি উঠেছে সর্বমহল থেকে।

  • Related Posts

    সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: স্বরাষ্ট্রমন্ত্রী

    রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদে ভাষণ দেবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বুধবার দুপুরে সংসদ থেকে বের হয়ে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,…

    জ্বালানি তেল বিক্রি নিয়ে সরকারের নতুন নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা মোকাবিলায় অকটেন ও পেট্রল বিক্রির ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। নির্দেশনায় দেশের বিভাগীয় শহরে জ্বালানি তেলের (অকটেন ও পেট্রল) গড় বিক্রয় হ্রাস…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *