সাতক্ষীরায় শীতের দাপট, দেখা নেই সূর্যের

সাতক্ষীরা করেসপনডেন্ট:

সাতক্ষীরায় সকাল থেকে কুয়াশা, এখনও সূর্যের দেখা মেলেনি। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। সড়কে কমেছে মানুষ ও যান চলাচল।

শনিবার (৪ জানুয়ারি) এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রী সেলসিয়ার্স।

তবে, শীত উপেক্ষা করেও মাঠে কৃষি কাজ করতে দেখা গেছে কৃষকদের। এছাড়া খেটে খাওয়া মানুষজনও বেড়িয়েছে কাজের সন্ধানে। তারা জানিয়েছে, যতো শীতই পড়ুক, দিনে কাজে না বের হলে তাদেরকে তিনবেলা না খেয়ে থাকতে হবে। তাছাড়া তাদের পরিবারের সদস্যদের কথা ভেবে হলেও তাদের কাজে যেতে হচ্ছে।

সাতক্ষীরা আবহাওয়া অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী জানান, আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছ ১৩ ডিগ্রী সেলসিয়ার্স। গতকাল শুক্রবার যা ছিল ১২ দশমিক ২ ডিগ্রী সেলসিয়ার্স। ধীরে ধীরে সাতক্ষীরায় তাপমাত্রা আরও কমবে বলেও জানান তিনি। জানান, তাপমাত্রা ১০ ডিগ্রীর নিচে নামার সম্ভাবনা রয়েছে।

/এমএই

  • Related Posts

    সংসদ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি

    সংবিধান অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনের প্রারম্ভিক সেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।  আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ…

    অভিনন্দন সংবলিত বিলবোর্ড দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

    রাজধানীর বিভিন্ন সড়কে বিলবোর্ডে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বিজ্ঞাপন এবং ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ নির্দেশনা দেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *