সরকারি হাসপাতালগুলোর ড্রাইভারদের ডোপ টেস্ট চালুর নির্দেশ – Rupantor Television

সরকারি হাসপাতালগুলোর ড্রাইভারদের ডোপ টেস্ট চালুর নির্দেশ

তিন মাসের মধ্যে সকল জেলা হাসপাতালের পাশাপাশি সিটি করপোরেশন এলাকার সব সরকারি হাসপাতালের ড্রাইভারদের ডোপ টেস্ট চালুর নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

শনিবার (১১ জানুয়ারি) দুপুরে বিআরটিএ ভবনের সরকারি বেসরকারি অংশীজনদের নিয়ে সড়ক নিরাপত্তা বিষয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এ নির্দেশনার কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, বিআরটিএতে বেসরকারি ভাবে যারা চালকদের প্রশিক্ষণের জন্য প্রতিষ্ঠান করার আবেদন করবে, যাচাই-বাছাই করে দ্রুত তাদের অনুমোদন দেয়ার সিদ্ধান্ত জানানো হবে। ফিটনেসবিহীন গাড়ি অপসারণে ডাম্পিং স্টেশন বাড়াতে হবে ও স্ক্র‍্যাপ নীতিমালা করতে হবে।

লাইসেন্সবিহীন চালকদের বিআরটিএ এবং পুলিশ নিয়ন্ত্রণ করবে জানিয়ে তিনি বলেন, এজন্য টহল বাড়াতে হবে। গতিসীমা বাস্তবায়ন করবে পুলিশ মালিক এবং শ্রমিক সমিতি। এসময় ড্রাইভিং লাইসেন্স প্রক্রিয়া সহজ করা হবে বলেও জানান উপদেষ্টা।

/এমএইচ

  • Related Posts

    নববর্ষ উদযাপনে কোনো হুমকি নেই : র‍্যাব ডিজি

    বাংলা নববর্ষ-১৪৩৩ উৎসব উদযাপনে কোনো ধরনের হুমকি নেই বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) মো. আহসান হাবীব পলাশ। সোমবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর রমনার বটমূলে র‍্যাবের…

    আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

    দেশের বাজারে স্বর্ণের দামে সাম্প্রতিক সময়ে বড় ধরনের সমন্বয় এসেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দাম কমানোর পর আজ সোমবার পর্যন্ত সেই কম দামে স্বর্ণ বিক্রি হচ্ছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *