সংসদ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি

সংবিধান অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনের প্রারম্ভিক সেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।  আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণদান থেকে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে। এ বিষয়ে করা প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সংবিধানে রয়েছে বছরের প্রথমে এবং নতুন সংসদ গঠিত হলে প্রথম অধিবেশনের প্রারম্ভিক সেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। এটা এখন পর্যন্ত সংবিধানে বহাল আছে এবং প্রথা ও ট্রেডিশন আছে। সুতরাং সেই হিসেবেই হবে।’

তিনি বলেন, ‘কেউ যদি দাবি করে ভবিষ্যতে সংশোধন করে রাষ্ট্রপতি আর ভাষণ দেবেন না, সেটা তখন দেখা যাবে।’

এর আগে জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট সমুন্নত রাখতে জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণদান থেকে বিরত রাখতে প্রধানমন্ত্রী ও সংসদনেতা তারেক রহমান বরাবর চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির এই চিঠি দেন। আজ তিনি এ চিঠি দেন।

চিঠিতে বলা হয়, একজন সংসদ সদস্যকে স্পিকার নির্বাচন করে সেই স্পিকারের মাধ্যমে সংসদ অধিবেশন আহ্বান ও ভাষণ দেওয়ার অনুরোধ করা হয়। অথবা প্রধানমন্ত্রী তার সুবিধামতো ব্যবস্থা নেবেন বলে চিঠিতে অনুরোধ জানানো হয়েছে।

এদিকে, আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ওই দিন বেলা ১১টায় সংসদের বৈঠক শুরু হবে। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এই অধিবেশন আহ্বান করেছেন।

  • Related Posts

    নারীর নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

    সরকার শিক্ষা, অর্থনীতি, স্বাস্থ্য ও রাজনীতিসহ সব স্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে নারীর নিরাপত্তা বিধানকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে…

    অভিনন্দন সংবলিত বিলবোর্ড দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

    রাজধানীর বিভিন্ন সড়কে বিলবোর্ডে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বিজ্ঞাপন এবং ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ নির্দেশনা দেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *