শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে কোনো নির্দেশনা আসেনি: পররাষ্ট্র মন্ত্রণালয় – Rupantor Television

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে কোনো নির্দেশনা আসেনি: পররাষ্ট্র মন্ত্রণালয়

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে এখনও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে কোনো নির্দেশনা আসেনি বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে এ তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান।

তিনি বলেন, ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফরে দ্বিপাক্ষিক সব বিষয় নিয়েই আলোচনা হবে। এর মধ্যে বাণিজ্য, পানিবণ্টন ইস্যু থাকবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পরিবির্তন হলেও দেশটির পররাষ্ট্রনীতি অপরবর্তিত থাকে। এর ফলে বাংলাদেশের সাথে সম্পর্কের কোনো প্রভাব পড়বে না।

তিনি আরও বলেন, আগামী ৯ ডিসেম্বর ইইউ অনাবাসী রাষ্ট্রদূতরা প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসবেন। সেই বৈঠকে রোহিঙ্গা, জলবায়ু, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক, জিএসপি প্লাস বিষয়ে আলোচনা হবে।

/আরএইচ

  • Related Posts

    নববর্ষ উদযাপনে কোনো হুমকি নেই : র‍্যাব ডিজি

    বাংলা নববর্ষ-১৪৩৩ উৎসব উদযাপনে কোনো ধরনের হুমকি নেই বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) মো. আহসান হাবীব পলাশ। সোমবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর রমনার বটমূলে র‍্যাবের…

    আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

    দেশের বাজারে স্বর্ণের দামে সাম্প্রতিক সময়ে বড় ধরনের সমন্বয় এসেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দাম কমানোর পর আজ সোমবার পর্যন্ত সেই কম দামে স্বর্ণ বিক্রি হচ্ছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *