শুটিংয়ের কথা বলে মডেলকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে পরিচালক গ্রেপ্তার

নাটকের শুটিংয়ের কথা বলে গাজীপুরের শ্রীপুরে একটি রিসোর্টে নিয়ে এক মডেলকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ অভিযোগে পরিচালক নাসিরুদ্দিন মাসুদকে গ্রেপ্তার করেছে গাজীপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

শনিবার (২২ নভেম্বর) রাজধানীর উত্তরার বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গাজীপুর জেলা ডিবির পরিদর্শক হাসমত উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ঘটনার পর থেকেই পরিচালক নাসিরউদ্দীন মাসুদ পলাতক ছিলেন। মডেলের করা ধর্ষণ মামলায় আজ উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মামলার প্রধান আসামি। যেহেতু এই মামলার প্রধান আসামি গ্রেপ্তার হয়েছে, আশা করছি এতে কারা কারা জড়িত ছিলেন তার রহস্য উন্মোচন হবে।’

এ বিষয়ে ভুক্তভোগী মডেল সন্তুষ্টি প্রকাশ করে বলেন, ‘এই ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তার করলে আরও বেশি ভালো লাগত। প্রতিনিয়ত জড়িতরা আমাকে মোবাইল ফোনে হুমকি দিচ্ছে। আশা করি ন্যায়বিচার পাব।’

এর আগে গত ২১ সেপ্টেম্বর রাতে শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামের একটি রিসোর্টে ধর্ষণের অভিযোগে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী মডেল। মামলায় মো. নাছির (৩৫) ও মো. বাবর (৩২) নামে দুজনের নাম উল্লেখ ও একজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। পরবর্তীতে অজ্ঞাতনামা সেই ব্যক্তির পরিচয়ও নিশ্চিত করেন সেই মডেল; যার নাম আবুল হাসেন।

মামলার এজাহারে বলা হয়, ভুক্তভোগী ওই নারী মডেল হিসেবে কাজ করেন। তাকে জানানো হয়, নাছির (নাসিরুদ্দিন মাসুদ) নাটকের পরিচালক এবং বাবর তার সহযোগী। নাটকের শুটিংয়ের কথা বলে গত ২১ সেপ্টেম্বর রাতে ঢাকার মিরপুর থেকে তাকে শ্রীপুরের একটি রিসোর্টে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত ২টার দিকে ভুক্তভোগীকে একটি কক্ষে আটকে রেখে নাছির, বাবর ও অজ্ঞাতপরিচয় একজন পালাক্রমে ধর্ষণ করেন। পরদিন বিকেলে মারধর করে তাকে রিসোর্ট থেকে বের করে দেওয়া হয়।

আসামিরা তার আইফোন কেড়ে নেন, যার মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

  • Related Posts

    ‘জীবন পুরোপুরি বদলে গেছে’

    গত বছরের ১৮ সেপ্টেম্বর ঢাকার মাদানি অ্যাভিনিউয়ে অবস্থিত মসজিদ আল মুস্তাফায় পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন অভিনেত্রী শবনম ফারিয়া ও তানজিম তৈয়ব। দুই পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু ও স্বজনদের…

    ফের সিনেমায় সাদিয়া আয়মান

    অমিতাভ রেজার ওয়েব ফিকশন ‘লাভ সিটার’-এ কাজ করছেন সাদিয়া আয়মান। একটি পোষা বিড়ালকে কেন্দ্র করে রোমান্টিক ঘরানার সিনেমার গল্প আবর্তিত হয়েছে। অমিতাভ রেজার সঙ্গে যৌথভাবে সিনেমাটি পরিচালনা করেছেন মুশফিকা মাসুদ।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *