শিশুটি দুষ্টু, তাই শাসন করেছি শারমিন একাডেমির ব্যবস্থাপকের সাফাই

রাজধানীর নয়াপল্টন এলাকার মসজিদ রোডে শারমিন একাডেমি স্কুলের অফিসকক্ষে প্রি-প্লে শ্রেণির শিক্ষার্থী চার বছরের এক শিশুকে যেভাবে নির্যাতন করা হয়েছে; শিশু শিক্ষার্থীর সেই নির্যাতনের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় বইছে ক্ষোভের ঝড়। এ পরিপ্রেক্ষিতে নির্যাতনকারী স্কুলের ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করে পুলিশ।

তিনি পুলিশকে বলেন, ওই শিক্ষার্থী খুবই দুষ্টু, খালি দুষ্টামি করত স্কুলে। এ ছাড়া স্কুলে যাকে-তাকে থুতু দিত। তাই কন্ট্রোল করার জন্য একটু শাসন করেছিলাম।

গত শুক্রবার ভোরে মিরপুর এলাকার একটি বাসা থেকে অভিযুক্ত ওই শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। পবিত্র কুমার বড়ুয়া শারমিন একাডেমির প্রতিষ্ঠাতা স্কুলের প্রধান শিক্ষিকা শারমিন জাহানের স্বামী। ঘটনার পর থেকে শারমিন জাহান পলাতক রয়েছেন।

পল্টন থানার ওসি মোহাম্মদ মোস্তফা কামাল খান জানান, গত ১৮ জানুয়ারি নয়াপল্টন এলাকার মসজিদ রোডে শারমিন একাডেমি নামের একটি স্কুলে এ নির্যাতনের ঘটনা ঘটে। নির্যাতনকারী স্কুলের ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করা হয়েছে। শিশু নির্যাতনের মামলায় রিমান্ডের আবেদন করে তাকে আদালতে পাঠানো হয়েছিল।

আদালত আসামিকে কারাগারে পাঠিয়েছেন। তবে রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করা হয়েছে ২৭ জানুয়ারি। শিশু নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আরেক আসামি শারমিন জাহানকেও গ্রেপ্তারে অভিযান চলছে।

  • Related Posts

    মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে এম সিরাজ উদ্দিন মিয়া

    প্রধান উপদেষ্টার মুখ্য সচিব (চুক্তিভিত্তিক) এম সিরাজ উদ্দিন মিয়াকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। আজ শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।…

    বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়ের পর সংবাদ সম্মেলনে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে এই নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন হবে। দলটির…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *