লন্ডনে মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা, গণসংহতি আন্দোলনের নিন্দা

লন্ডনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল।

আজ শনিবার এক যৌথ বিবৃতিতে মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তারা।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা মাহফুজ আলমের ওপর বারবার হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগের বিষয়। গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ের শুরু থেকেই আমরা বারবার জাতীয় ঐক্য বজায় রাখা ও বিভাজনকে উসকে না দেওয়ার আহ্বান জানিয়েছি।’

তারা বলেন, ‘গণঅভ্যুত্থানের শক্তিগুলোর অনৈক্যের সুযোগ নিয়েই পরাজিত শক্তি বারবার এ ধরনের হামলার সাহস পাচ্ছে। জাতীয় স্বার্থের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকলে আমরা এ ধরনের পরিস্থিতি এড়াতে পারতাম।’

অবিলম্বে লন্ডনের বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দ।

  • Related Posts

    জরুরি সংবাদ সম্মেলন ডেকে যা জানাল এনসিপি

    আদালতকে ব্যবহার করে জুলাই জাতীয় সনদ ও সংস্কার বাস্তবায়নে বিএনপি সরকার বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ তুলেছে এনসিপি। আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে…

    ডেপুটি স্পিকার হচ্ছেন প্রধান বিরোধীদল থেকে

    জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান রেখে প্রধান বিরোধীদল থেকেই জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আজ সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *