রান আউট বিতর্কে রক্তাক্ত মাঠ, ছুরিকাঘাতে আম্পায়ারের মৃত্যু – Rupantor Television

রান আউট বিতর্কে রক্তাক্ত মাঠ, ছুরিকাঘাতে আম্পায়ারের মৃত্যু

ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে স্থানীয় একটি ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে রান আউটের সিদ্ধান্ত নিয়ে শুরু হওয়া বিতর্ক শেষ পর্যন্ত ভয়াবহ সহিংসতায় রূপ নিয়েছে। এতে ২১ বছর বয়সী এক আম্পায়ার নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও কয়েকজন।

গত রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় পেদাগাদিলি এলাকার একটি মাঠে এ ঘটনা ঘটে। সেখানে তিনটি দল নিয়ে একটি টি-টোয়েন্টি সিরিজ চলছিল। ম্যাচ পরিচালনা করছিলেন ডোলা অজিত বাবু ও তার সহকারী বুদুমুরি চিরঞ্জীবী।

ম্যাচ চলাকালে নন-স্ট্রাইকার প্রান্তে একটি রান আউটের সিদ্ধান্তকে কেন্দ্র করে ব্যাটসম্যান ও প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের মধ্যে তর্ক শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আম্পায়াররা হস্তক্ষেপ করে সাময়িকভাবে বিষয়টি মীমাংসা করেন এবং খেলা পুনরায় শুরু হয়।

তবে ম্যাচ শেষ হওয়ার পর বিরোধ নতুন করে জটিল আকার নেয়। স্থানীয় এক ব্যক্তি কান্তা কিশোর, যিনি ‘বক্সার’ নামে পরিচিত, আগের ঘটনার জেরে খেলোয়াড় ও আম্পায়ারদের সঙ্গে পুনরায় তর্কে জড়িয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীদের চেষ্টায় পরিস্থিতি কিছুটা শান্ত হলেও উত্তেজনা থেকেই যায়।

পুলিশ জানায়, একপর্যায়ে কিশোর ফোন করে ভিকটিমদের একটি নির্দিষ্ট স্থানে ডেকে নেন। সেখানে পৌঁছানোর পর আবারও তর্ক শুরু হয় এবং হঠাৎ করে তিনি ছুরি দিয়ে হামলা চালান। এতে অজিত বাবুর বুকে গুরুতর আঘাত লাগে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাকে বাঁচাতে গিয়ে আহত হন চিরঞ্জীবীসহ আরও কয়েকজন।

নিহতের পরিবারের অভিযোগ, ঘটনাটি পূর্বপরিকল্পিত। তারা দাবি করেন, স্থানীয়ভাবে বিরোধ মীমাংসা হলেও পরে অভিযুক্ত ব্যক্তি মদ্যপ অবস্থায় ফিরে এসে হামলা চালান।

এ ঘটনায় নিহতের বাবা স্থানীয় থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।

  • Related Posts

    বিমানে বোমার ভুয়া আতঙ্ক ছড়িয়ে গ্রেপ্তার আর্জেন্টাইন ডিফেন্ডার

    একটা প্র্যাঙ্ক বা মজার ছলে করা কর্মকাণ্ডের মূল্য কতটা হতে পারে, সেটা হাঁড়ে হাঁড়েই টের পাচ্ছেন আর্জেন্টাইন ডিফেন্ডার এমিলিয়ানো ইনদ্রেজ্জি। পুলিশের হাতে তো গ্রেপ্তার হয়েছেনই, এমনকি ক্যারিয়ারও শেষের পথে ৩২…

    টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ

    শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পর টাইব্রেকারে হংকংকে হারিয়ে এশিয়ান গেমসের হকি ইভেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। এই গুরুত্বপূর্ণ জয়ে স্বস্তি ফিরেছে দলের শিবিরে। বৃহস্পতিবার ব্যাংককের রয়েল থাই এয়ারফোর্স হকি মাঠে স্থান…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *