রাজধানীতে যুবক গুলিবিদ্ধ

রাজধানীর জুরাইনে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৫টার দিকে জুরাইন চেয়ারম্যান বাড়ি ডলফিন স্কুলের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে জানা যায়, তার নাম মো. শাহিন বেপারী, বয়স ৩০ বছর। তার বাবার নাম সিরাজ বেপারী। বাড়ি শরীয়তপুরের সদর উপজেলার দক্ষিণ কেবরনগর গ্রামে।

শাহিনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসা পথচারী রাহাতুল ইসলাম হিরা ও মো. খোরশেদ আলম জানান, সন্ধ্যায় জুরাইন ডলফিন স্কুলের সামনে রাস্তায় পড়েছিলেন ওই ব্যক্তি। তার মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। তখন তারা কয়েকজন পথচারী মিলে ওই যুবককে একটি অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে আসেন।

তারা বলেন, সেখানে শুধু শুনেলেন কারা যেন তাকে গুলি করেছে। এর বেশি কিছু তারা জানেন না বলে জানান। ’

খবর ‍শুনে ঢামেক হাসপাতালে আসা কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) নাঈম আহমেদ বলেন, ‘ওই এলাকায় ডিউটি করারকালীন খবর আসে, জুরাইনে গুলির ঘটনা ঘটেছে। আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে৷ এই খবর পেয়েই সঙ্গে সঙ্গে আমি হাসপাতালে এসেছি। ঘটনাস্থলেও যাওয়ার সুযোগ হয়নি।’

তিনি বলেন, ‘তাৎক্ষণিকভাবে যতটুকু জানতে পেরেছি, মাদক কারবারিদের মধ্যে এই গোলাগুলি হয়েছে। ওই যুবক গোলাগুলির মাঝে পড়ে আহত হয়ে থাকতে পারেন। তবে বিস্তারিত পরে বলতে পারব।’

  • Related Posts

    সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: স্বরাষ্ট্রমন্ত্রী

    রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদে ভাষণ দেবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বুধবার দুপুরে সংসদ থেকে বের হয়ে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,…

    জ্বালানি তেল বিক্রি নিয়ে সরকারের নতুন নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা মোকাবিলায় অকটেন ও পেট্রল বিক্রির ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। নির্দেশনায় দেশের বিভাগীয় শহরে জ্বালানি তেলের (অকটেন ও পেট্রল) গড় বিক্রয় হ্রাস…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *