রংপুরে ফুল সংগ্রহে গিয়ে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় এখনও গ্রেফতার নেই কেউ

রংপুরে ফুল সংগ্রহ করতে যাওয়া স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় এখনও কেউ গ্রেফতার হয়নি। গতকাল শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভোরে রংপুরের মিঠাপুকুর উপজেলার রথিয়া গ্রামে ধর্ষণের এ ঘটনা ঘটে। এ ঘটনায় মিঠাপুকুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে ভুক্তভোগী শিশুটির পরিবার।

জানা গেছে, ধর্ষণের শিকার শিশুটি মির্জাপুর ইউনিয়নের একটি গ্রামের এক দিনমজুরের মেয়ে। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। রাত আটটার দিকে শিশুটিকে রংপুরের ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়। পাশাপাশি ঘটনাস্থল থেকে ধর্ষণের আলামত জব্দের কথা জানিয়েছে পুলিশ।

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত রহুল আমিনের পরিবারের সবাই ঢাকায় থাকেন। গতকাল সকাল সাড়ে ছয়টায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে স্কুলের শহীদ বেদিতে ফুল দেয়ার জন্য ওই ব্যক্তির বাড়িতে ফুল আনতে গিয়েছিল শিশুটি। তখন রুহুল আমিন তাকে জোর করে ঘরে নিয়ে ধর্ষণ করেন। একপর্যায়ে শিশুটি পালিয়ে বাড়িতে গিয়ে পরিবারকে ঘটনাটি জানায়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, শহীদ মিনারে ফুল দেয়ার উদ্দেশে এলাকার সার্ভেয়ার রুহুল আমিনের বাড়ির বাগানে ফুল সংগ্রহ করতে যায় এক শিশু শিক্ষার্থী। এসময় তার উপর পাশবিক নির্যাতন চালানো হয়।

এ ঘটনায় বাড়ির মালিক সার্ভেয়ার রুহুল আমিনকে আসামি করে মামলা দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার। আসামিকে ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

/এমএইচ

  • Related Posts

    মিশরে কিশোরগঞ্জ জেলা স্টুডেন্টস ফোরামের ইফতার সন্ধ্যা

    পারস্পরিক পরিচিতি, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য জোরদারের লক্ষ্যে মিশরে অধ্যয়নরত কিশোরগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন আজহার স্টুডেন্টস ফোরাম এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিলের আয়োজন করেছে। রবিবার (২ মার্চ) ঐতিহ্যবাহী আল-আজহার বিশ্ববিদ্যালয়-এর…

    মধ্যরাতে ঢাকা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ১৫

    রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়েছে। উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও হাতাহাতির ঘটনায় অন্তত ১৫ শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) দিনগত রাত ১টার দিকে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *