যুদ্ধবাজ নেতাদের প্রার্থনা সৃষ্টিকর্তা গ্রহণ করেন না: পোপ – Rupantor Television

যুদ্ধবাজ নেতাদের প্রার্থনা সৃষ্টিকর্তা গ্রহণ করেন না: পোপ

মধ্যপ্রাচ্যে সংঘাত চলমান থাকায় আজ পাম সানডে উদযাপন করতে ভ্যাটিকানে জড়ো হওয়া মানুষের উদ্দেশে বক্তব্য দিয়েছেন পোপ লিও চতুর্দশ। তিনি বলেন, যারা যুদ্ধ শুরু করে এবং যাদের ‘হাত রক্তে ভরা’, সৃষ্টিকর্তা তাদের প্রার্থনা গ্রহণ করেন না।

পোপের এই বক্তব্যকে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান সংশ্লিষ্ট সংঘাতের প্রেক্ষাপটে সমালোচনা হিসেবে দেখা হচ্ছে।

পোপ বলেন, ‘এটাই আমাদের সৃষ্টিকর্তা—শান্তির রাজা যিশু, যিনি যুদ্ধ প্রত্যাখ্যান করেন। কেউ তাকে যুদ্ধের পক্ষে ব্যবহার করতে পারে না।’

তিনি আরও বলেন, ‘যারা যুদ্ধ করে, তাদের প্রার্থনা তিনি শোনেন না; বরং তা প্রত্যাখ্যান করেন।’

বাইবেলের একটি উদ্ধৃতি উল্লেখ করে তিনি বলেন, ‘তোমরা যতই প্রার্থনা করো না কেন, আমি তা শুনব না; কারণ তোমাদের হাত রক্তে ভরা।’

  • Related Posts

    হামলার জেরে ইরাকের রাষ্ট্রদূতকে তলব করে সৌদি আরবের কড়া প্রতিবাদ

    সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার ইরাকের রাষ্ট্রদূতকে তলব করে একটি আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, সৌদি আরবের ভূখণ্ডে ইরাক থেকে হামলা চালানোর অভিযোগের পরিপ্রেক্ষিতেই এই প্রতিবাদ জানানো হয়। খবর…

    ব্যর্থ হলেও প্রশংসিত পাকিস্তান

    ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার টানা ২১ ঘণ্টার ম্যারাথন বৈঠক শেষ পর্যন্ত ব্যর্থ হলেও একটি ক্ষেত্রে মার্কিন বিশ্লেষকরা একমত, মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা এখন আর কেবল ‘আয়োজক’ বা ‘যোগাযোগ রক্ষাকারী’র মধ্যে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *