‘মুক্তিযুদ্ধ না মানলে বাংলাদেশকে তো অস্বীকার করা হয়ে যাবে’

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, ‘আমরা বাংলাদেশের আইনি প্রক্রিয়া ও সাংবিধানিক প্রসেস মেনেই পলিটিকস (রাজনীতি) করে আসছি। বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ আমাদের অর্জন বারবার বলেছি, বাংলাদেশকে মেনে নিয়েই কিন্তু সবাই রাজনীতি করছে। আমরাও তা-ই। সুতরাং এখানে পেছনের কথা টানার কোনো সুযোগ নেই। মুক্তিযুদ্ধ না মানলে বাংলাদেশকে তো অস্বীকার করা হয়ে যাবে।’

আজ রবিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর নেতাদের বৈঠক শেষে প্রশ্নের জবাবে সাংবাদিকদের এসব কথা বলেন আযাদ।

তিনি বলেন, ‘আমরা আগামী দিনে যে একটা ক্রেডিবল (গ্রহণযোগ্য) ইলেকশনের কথা বলছি, সুষ্ঠু এবং ইতিহাসের সেরা নির্বাচনের কথা বলছি, সবটাই সম্ভব হবে যদি জুলাই সনদের আইনি ভিত্তিতে নির্বাচন হয়। এটাও বলেছি, আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই। ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি রচনা করে তার ভিত্তিতে নির্বাচন হতে হবে।’

হামিদুর রহমান আযাদ বলেন, ‘যদি এটা আইনি প্রক্রিয়ায় না আসে তাহলে স্টেট এভিডেন্স হিসেবে, ডকুমেন্ট হিসেবে এটা স্বীকৃতি পায় না। তাহলে আমরা যে আগামী দিনের বাংলাদেশের স্বপ্ন দেখছি—সুশাসন-ন্যায়বিচার, গণতন্ত্র, জবাবদিহিমূলক, জনকল্যাণমুখী একটি রাষ্ট্র কায়েম হবে; পুরোনো যে ফ্যাসিবাদী আমলের সবকিছু সংস্কার করে, ধুয়েমুছে পরিষ্কার করে নবযাত্রা শুরু হবে, তার জন্য জুলাই চার্টারের আইনি ভিত্তির কোনো বিকল্প নেই।’

তিনি বলেন, ‘আমরা বলেছি, জুলাই সনদ বাস্তবায়ন হতে হবে একটা শক্তিশালী আইনি ভিত্তি দিয়ে, যাতে পরবর্তী সময়ে সনদটি চ্যালেঞ্জের মুখে না পড়ে, চ্যালেঞ্জ করে এটাকে আবার রহিত করার সুযোগ না পায়।’

  • Related Posts

    পঞ্চগড়ে ৬ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

    দেশের উত্তরের সীমান্তঘেষা জেলা পঞ্চগড়।এ জেলায় দীর্ঘ দিন ধরে ঘন কুয়াশা আর হিমশীতল হাওয়ায় শীতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। ঘন কুয়াশার কারণে দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে সড়কে চলাচল করছে যানবাহন। ছিন্নমূল…

    মোহাম্মদপুরে ছেলেকে কুপিয়ে হত্যা, গুরুতর আহত বাবা

    রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা উদ্যান এলাকায় বিল্লাল হোসেন বাবু (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে বাবা আবুল কাশেম (৬৫) দুর্বৃত্তদের ছুড়িকাঘাতে মারাত্মক জখম…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *