মিরপুরে বিএনএনসি ও বাংলাদেশ ভূমি গৃহহীন হাউজিং লিমিটেডের উদ্যোগে পথ শিশুদের মাঝে বই খাতা ও কম্বল বিতরণ

  মিরপুরে বিএনএনসি ও বাংলাদেশ ভূমি গৃহহীন হাউজিং লিমিটেডের উদ্যোগে পথ শিশুদের মাঝে বই খাতা ও কম্বল বিতরণ
মীর যেসান হোসেন তৃপ্তি : বাংলাদেশ ভূমি ও গৃহহীন হাউজিং লিমিটেড ও বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের যৌথ উদ্যোগে অসহায় পথ শিশুদের মাঝে বই খাতা ও কম্বল বিতরণ করেছেন সংগঠনের নেতৃবৃন্দ। গতকাল সংগঠনের ও ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের সভাপতিত্বে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় সভাপতি স্বাগত বক্তব্যে বলেন,আমরা মাসব্যাপী কর্মসূচির ধারাবাহিকতায় নিজস্ব অর্থয়নে অসহায় দরিদ্র শিশু ও নিম্নের মানুষের পাশে থাকার চেষ্টা করছি। এ সময় তিনি আরো বলেন,আমরা দরিদ্র মানুষের সুস্বাস্থ্যের জন্য নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করতে চাই এবং আমাদের আইডিয়াগুলোর যথাযথ প্রয়োগের মাধ্যমে তাদের কষ্ট দূর করতে চাই। আমাদের প্রতিটি মানবিক পদক্ষেপের উদ্দেশ্যই হচ্ছে তাদের জীবন পরিবর্তন করা। আমরা চাই অসহায় মানুষের প্রতিনিধিত্ব করতে এবং তাদের দুর্দশাকে বিশ্বের সামনে তুলে ধরতে। আমাদের এই কাজের মাধ্যমে সমাজে এমন কিছু উদাহরণ রেখে যেতে চাই, যাতে আমাদের এই কাজগুলো মানুষকে আরো মানবিক হতে উত্সাহিত করতে পারে। অনুষ্ঠানে প্রধান অতিথির হিসাবে উপস্থিত ছিলেন হাপের সাবেক যুগ্নু পরিচালক মোখলেসুর রহমান , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো: জাহাঙ্গীর আলম রাজু, সংগঠনের সাধারন সম্পাদক মোঃ আজাহার আলী, অর্থ সম্পাদক মোঃ ইউনুস আলী, সাংবাদিক মোঃ আসলাম, মোঃ জুয়েল, প্রমূখ। এ সময় শতাধিক মাঝে বই খাতা কলম ও কম্বল বিতারন করা হয় । এ সময় পথ শিশুদের আনন্দ দেওয়ার উদ্দেশ্যে দিনব্যাপী ক্রিয়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। শিশুদের মাঝে খাবার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।

  • Related Posts

    সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: স্বরাষ্ট্রমন্ত্রী

    রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদে ভাষণ দেবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বুধবার দুপুরে সংসদ থেকে বের হয়ে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,…

    জ্বালানি তেল বিক্রি নিয়ে সরকারের নতুন নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা মোকাবিলায় অকটেন ও পেট্রল বিক্রির ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। নির্দেশনায় দেশের বিভাগীয় শহরে জ্বালানি তেলের (অকটেন ও পেট্রল) গড় বিক্রয় হ্রাস…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *