মার্কিন স্টিল কারাখানায় বিস্ফোরণ, নিহত ২ – Rupantor Television

মার্কিন স্টিল কারাখানায় বিস্ফোরণ, নিহত ২

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের পিটসবার্গ এলাকার কাছে একটি স্টিল কারাখানায় একাধিক বিস্ফোরণ ঘটেছে।স্থানীয় সময় গতকাল সোমবারের এই বিস্ফোরণে অন্তত দুইজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১০ জন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, মোনঙ্গাহিলা নদীর তীরে ক্লেয়ারটন কোক ওয়ার্কসের বিস্তৃত শিল্প কমপ্লেক্সে স্থানীয় সময় সোমবার সকাল ১১টার একটু আগে বিস্ফোরণগুলো ঘটে। দমকল কর্মীরা কারখানাটি থেকে বের হওয়া আগুনের শিখা ও ধোঁয়ার সঙ্গে লড়াই করে উদ্ধারকাজ চালায়।

প্রথমে জানানো হয়েছিল, দুইজন নিখোঁজ আছেন। পরে তাদের মধ্যে একজনকে পাওয়া যায়। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে এক ব্রিফিংয়ে জানিয়েছেন অ্যালেগেনি কাউন্টি পুলিশের সহকারী সুপার ভিক্টর জোসেফ। নিখোঁজ অপর জনকে পরে মৃত অবস্থায় পাওয়া যায়।

কী কারণে এসব বিস্ফোরণ ঘটতে পারে তা নিয়ে কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।

  • Related Posts

    হামলার জেরে ইরাকের রাষ্ট্রদূতকে তলব করে সৌদি আরবের কড়া প্রতিবাদ

    সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার ইরাকের রাষ্ট্রদূতকে তলব করে একটি আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, সৌদি আরবের ভূখণ্ডে ইরাক থেকে হামলা চালানোর অভিযোগের পরিপ্রেক্ষিতেই এই প্রতিবাদ জানানো হয়। খবর…

    ব্যর্থ হলেও প্রশংসিত পাকিস্তান

    ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার টানা ২১ ঘণ্টার ম্যারাথন বৈঠক শেষ পর্যন্ত ব্যর্থ হলেও একটি ক্ষেত্রে মার্কিন বিশ্লেষকরা একমত, মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা এখন আর কেবল ‘আয়োজক’ বা ‘যোগাযোগ রক্ষাকারী’র মধ্যে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *