‘মারুফ ভাইয়ের বাসায় থাকছি’ – Rupantor Television

‘মারুফ ভাইয়ের বাসায় থাকছি’

বেশ কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। অবসর কাটানোর জন্যই তার এই সফর। এর মাঝেই অংশ নিচ্ছেন স্টেজ শোতেও। আর নায়িকার সবশেষ কাজের খবর জানা যায় তার ফেসবুকে।

জানা গেছে, যুক্তরাষ্ট্রে মাহি থাকছেন জনপ্রিয় চিত্রনায়ক কাজী মারুফের বাসায়। সম্প্রতি মাহি অতিথি হয়েছেন চিত্রনায়ক জায়েদ খানের। আর সেই অনুষ্ঠানেই তিনি এ তথ্য জানান।

যুক্তরাষ্ট্র থেকে প্রচারিত ঠিকানা টিভির ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ শোতে অংশ নিয়ে মাহি কথা বলেন তার ক্যারিয়ারের উত্থান-পতন, অভিজ্ঞতা ও ব্যক্তিজীবনের নানা প্রসঙ্গে।

সেখানে খাবারের রুচি নিয়ে প্রশ্ন করা হলে মাহি বলেন, ‘আমার ভাত আর শুঁটকি ভর্তা খুব পছন্দ। এটা আমার প্রিয় খাবার। বিরিয়ানিও ভালোবাসি, তবে ভাতই বেশি ভালো লাগে।’

জায়েদ জানতে চান আমেরিকায় থেকে বাংলা খাবার কী মিস করছেন? উত্তরে হাসতে হাসতে মাহি বলেন, ‘না, একদমই না। কারণ আমি আমার বড় ভাই, নায়ক মারুফ ভাইয়ের বাসায় থাকছি। যা খেতে চাই বললেই ভাবি রান্না করে দেন।’

নিউইয়র্কের সেন্ট্রাল পার্কের মনোরম পরিবেশে ধারণ করা হয়েছে পুরো পর্বটি। গতকাল শুক্রবার (২১ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টায় পর্বটি প্রচারিত হয় ঠিকানা টিভির ইউটিউব চ্যানেল ও ফেসবুকে।

  • Related Posts

    মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে

    কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই। মুম্বাইয়ে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার (১২ এপ্রিল) তার মৃত্যু হয়েছে। এমন তথ্যই নিশ্চিত করেছে এনডিটিভিসহ ভারতের বেশ কিছু গণমাধ্যম। জানা গেছে, আগামীকাল…

    আশা ভোঁসলের জীবনের অজানা গল্প

    ভারতীয় সংগীতের কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে আর নেই। মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার (১২ এপ্রিল) দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা গেছে, আগামীকাল তার শেষকৃত্য সম্পন্ন হবে।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *