ভোলায় জ‌মি-জমার বি‌রোধে সংঘর্ষ, বিএন‌পি নেতা নিহত

ভোলা প্রতি‌নি‌ধি:

ভোলায় জ‌মি-জমার বি‌রোধ‌কে কেন্দ্র ক‌রে সংঘর্ষের ঘটনা ঘ‌টে‌ছে। এতে মো. জামাল হাওলাদার না‌মে এক বিএন‌পি নেতা নিহত হ‌য়ে‌ছেন। এ ঘটনায় উভয় গ্রু‌পের অন্তত ১০ জন আহত হ‌য়ে‌ছে। সংঘর্ষের প্রতিবা‌দে আজ বি‌কেল ৫টা থে‌কে ভোলা-‌ভেলু‌মিয়া সড়ক অব‌রোধ করলে আসামিদের দ্রুত গ্রেফতা‌রের আশ্বা‌সে অব‌রোধ তু‌লে নেন স্থানীয়রা।

নিহত জামাল হাওলাদার ভোলা সদর উপ‌জেলার ভেলু‌মিয়া ইউনিয়‌নের ১ নম্বর ওয়া‌র্ডের কুঞ্জপ‌ট্টি গ্রা‌মের মো. মতলব হাওলাদা‌রের ছে‌লে এবং ওই ওয়া‌র্ডের বিএন‌পির সভাপ‌তি ছি‌লেন।

প্রত্যক্ষ ও স্থানীয়রা জানান, ভেল‌মিয়া ইউনিয়‌নের ১ নম্বর ওয়া‌র্ডের কুঞ্জপ‌ট্টি গ্রা‌মের মো. ইব্রাহীম ও মো. আলমের ম‌ধ্যে র্দীঘ‌দিন ধ‌রে জ‌মি-জমার বি‌রোধ‌ চ‌লে আস‌ছিল। এ ঘটনার প‌রিপ্রেক্ষি‌তে আজ মঙ্গলবার বেলা সা‌ড়ে ১১টার দি‌কে উভয় পক্ষ ওই জ‌মি দখল নি‌তে যায়। এ নি‌য়ে উভয় প‌ক্ষের ম‌ধ্যে সংঘর্ষ বা‌ধে। এসময় খবর পে‌য়ে ওয়ার্ড বিএন‌পির সভাপ‌তি জামাল হাওলাদার তা‌দের থামা‌তে গে‌লে তার ওপর হামলা করা হয়। তা‌কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার ক‌রে প্রথমে ভোলা সদর হাসপাতা‌লে প‌রে উন্নত চি‌কিৎসার জন্য ব‌রিশা‌লে নেয়া হয়। সেখা‌নে চি‌কিৎসা‌ধীন অবস্থায় তিনি মারা যান।

/এটিএম

  • Related Posts

    নারীর নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

    সরকার শিক্ষা, অর্থনীতি, স্বাস্থ্য ও রাজনীতিসহ সব স্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে নারীর নিরাপত্তা বিধানকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে…

    সংসদ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি

    সংবিধান অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনের প্রারম্ভিক সেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।  আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *