বিমানবন্দরে ১৩০ কোটি টাকার কোকেনসহ গায়ানার নারী গ্রেপ্তার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৩০ কোটি টাকার কোকেনসহ ক্যারিবীয় দেশ গায়ানার এক নারীকে গ্রেপ্তার করেছে শুল্ক গোয়েন্দা। ওই নারীর নাম কারেন পিটুলা স্টাফলি।

গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে তাকে আটক করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ নেয়াজুর রহমান এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘কাতারের দোহা থেকে আসা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বিপুল পরিমাণ কোকেনসহ এক নারী বাংলাদেশে আসছে। এমন তথ্যের ভিত্তিতে আমরা বিমানবন্দরে সতর্কতা জারি করি। পরবর্তীতে ওই নারী অন অ্যারাবিয়াল ভিসা সম্পন্ন করে গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় আমরা তাকে আটক করে তল্লাশি চালাই। তল্লাশির এক পর্যায়ে প্লাস্টিকের ৩টি জার পাওয়া যায়। এবং জারের ভেতরে ২২ (বাইশ) পিস ডিম্বাকৃতির ফয়েল পেপার এ আবদ্ধ কোকেইন (মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, এয়ারপোর্ট ইউনিট কর্তৃক প্রাথমিক পরীক্ষায় প্রমানিত)

তিনি বলেন, ‘ইনভেন্ট্রিকালে এবং প্রাথমিক পরীক্ষাকালে বিমানবন্দর থানার ২ জন এসআইসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যগণ উপস্থিত ছিলেন। প্রাপ্ত কোকেইনের ওজন ৮ দশমিক ৬ কেজি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা। পণ্যসহ যাত্রীকে আটক করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এ বিষয়ে চোরাচালানের অভিযোগে ফৌজদারি ও কাস্টমস এ্যাক্ট-এর আওতায় বিভাগীয় মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।’

পাওয়া যায়।’

  • Related Posts

    মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে এম সিরাজ উদ্দিন মিয়া

    প্রধান উপদেষ্টার মুখ্য সচিব (চুক্তিভিত্তিক) এম সিরাজ উদ্দিন মিয়াকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। আজ শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।…

    বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়ের পর সংবাদ সম্মেলনে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে এই নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন হবে। দলটির…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *