বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে ধর্মীয় নেতাদের বৈঠক

ধর্মীয় নেতাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই আলোচনায় বসবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এ সংলাপ হবে।

সংলাপে অংশ নিতে এরইমধ্যে বিভিন্ন ধর্মের নেতারা ফরেন সার্ভিস একাডেমিতে উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়েছেন পার্বত্য চট্টগ্রামে বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

এরআগে, বুধবার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেন প্রধান উপদেষ্টা। সেখানে আগামী দিনে দেশ গঠনে সরকারকে তারা পরামর্শ দেন। আলোচনায় আওয়ামী লীগ, তাদের সমমনা অন্য দল এবং জাতীয় পার্টির কেউ আমন্ত্রিত ছিল না। আর ঢোকার তালিকায় নাম না থাকায় ফরেন সার্ভিস একাডেমির গেট থেকে ফিরে এসেছিলেন এলিডিপির কর্নেল অলি আহমদ।

মঙ্গলবার গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র সংগঠনের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

/এমএমএইচ

  • Related Posts

    সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: স্বরাষ্ট্রমন্ত্রী

    রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদে ভাষণ দেবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বুধবার দুপুরে সংসদ থেকে বের হয়ে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,…

    জ্বালানি তেল বিক্রি নিয়ে সরকারের নতুন নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা মোকাবিলায় অকটেন ও পেট্রল বিক্রির ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। নির্দেশনায় দেশের বিভাগীয় শহরে জ্বালানি তেলের (অকটেন ও পেট্রল) গড় বিক্রয় হ্রাস…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *