বাংলাদেশের অবস্থানকে সমর্থন জানিয়ে আইসিসিকে চিঠি পিসিবির

আগামী মাসের শুরুতেই পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। তবে নিরাপত্তার কারণে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে রাজি নয় বাংলাদেশ। বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আইসিসির সিদ্ধান্তের ঠিক আগে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বাংলাদেশের অবস্থানকে সমর্থন জানিয়ে একটি চিঠি পাঠিয়েছে পিসিবির গভর্নিং বডি। এতে লেখা হয়েছে, প্রতিবেশী দেশে রাজনৈতিক অস্থিরতার সময়ে ভারতে খেলতে না চাওয়ার বিষয়ে বিসিবির অবস্থানকে তারা সমর্থন করে।

ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো তাদের প্রতিবেদনে জানিয়েছে, পিসিবি এতে আইসিসি বোর্ডের সদস্যদেরও অন্তর্ভুক্ত করেছে।

ভারতে নিরাপত্তার কারণে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলংকায় সরিয়ে নেওয়ার জন্য আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। বাংলাদেশের বিষয়টি সমাধানের জন্য বুধবার আইসিসি একটি বোর্ড সভা ডেকেছে বলে জানা গেছে।

তবে আইসিসিকে পিসিবির এমন মেইল বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্তে কোনো প্রভাব ফেলবে না বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ তাদের গ্রুপপর্বের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীংকায় নেওয়ার জন্য আইসিসিকে চিঠি দিয়েছে। গত সপ্তাহে এ বিষয়ে বারবার বৈঠক হলেও কোনো পক্ষই তাদের অবস্থান পরিবর্তন করেনি। শেষ পর্যন্ত আইসিসি বুধবার একটি বোর্ড সভা ডেকেছে, যেখানে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে একটা সমাধান হওয়ার কথা।

বিষয়টি শুরু হয়ে আইপিএলের দল কলকাতা থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার পর থেকে। কলকাতা কেন মোস্তাফিজকে দলে নেওয়ার পর আবার বাদ দিলো তা স্পষ্টভাবে না জানালেও রাজনৈতিক অস্থিরতার কারণ হিসেবে টাইগার পেসারকে বাদ দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এরপরেই বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে যে বাংলাদেশ দল ভারতে তাদের ম্যাচ খেলবে না।

  • Related Posts

    শ্রীলঙ্কাকে হারিয়ে রাইজিং স্টারসে শুভ সূচনা বাংলাদেশের মেয়েদের

    মাত্র ১১৫ রান করেও বোলারদেরকল্যাণে শ্রীলঙ্কাকে হারিয়ে রাইজিং স্টারস এশিয়া কাপে শুভ সূচনা করেছে বাংলাদেশের মেয়েরা। ব্যাংককে শনিবার টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৫ বলে সবকটি উইকেট…

    বিশ্বকাপ ইস্যুতে জয়ী বাংলাদেশ

    বাংলাদেশ ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ বর্জন করেছে। এ কারণে বিসিবির ওপর শাস্তির খড়গ নেমে আসতে পারত। তবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির তরফ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, বিশ্বকাপে অংশ না…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *