বললেন তারেক রহমান অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে অপশক্তি পরিস্থিতি জটিল করে তুলবে

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে অপশক্তি দেশের পরিস্থিতি আরও জটিল করে তুলবে।

আজ রবিবার বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি একথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে নানা ষড়যন্ত্র ডালপালা মেলতে শুরু করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘পরিস্থিতি সামাল দিতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে দেশের অপশক্তি দেশের পরিস্থিতি আরো জটিল করে তুলছে, তুলবে।’

তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরাসরি ভোটে জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয়।’

বক্তব্যের শুরুতে তারেক রহমান বিভিন্ন সময়ে নিহত বিএনপির নেতাকর্মী ও জুলাই আন্দোলনে শহীদ নেতাকর্মীদের স্মরণ করে বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, যেন বিএনপি লক্ষ্যচ্যুত না হয়।

নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দিতে মব ভায়োলেন্সকে প্রশ্রয় না দেয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, পুঁথিগত সংস্কারের চেয়ে জনগণের গণতান্ত্রিক মুক্তি বেশি গুরত্বপূর্ণ।

নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নানা রকম ষড়যন্ত্রের ডালপালা মেলতে শুরু করেছে। তবে, জনগণের সঙ্গে সম্পর্ক থাকলে আমি বিশ্বাস করি, কোনো ষড়যন্ত্রই বিএনপির অগ্রযাত্রাকে রুখতে পারবে না।

তারেক রহমান বলেন, ৪৭ বছরের গৌরবান্বিত পথ চলায় বিএনপি বরাবরই দেশের গণতান্ত্রিক, জনগণের সহযোগিতা এবং সমর্থন পেয়ে এসেছে। তাই আসুন প্রতিষ্ঠাবার্ষিকের এই দিনে জনগণের কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই- গণতন্ত্র, ন্যায়বিচার, আইনের শাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার পথ থেকে বিএনপি যেমন অতীতে বিচ্যুত হয়নি।ভবিষ্যতেও আমরা বিচ্যুত হব না। বিএনপির শেকড় এই বাংলাদেশ।

  • Related Posts

    শাহজালাল বিমানবন্দরে বাড়ছে পাখির উপদ্রব

    শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় শীতের সঙ্গে সঙ্গে বেড়ে যায় পাখির উপদ্রব। এতে দুর্ঘটনার ঝুঁকির পাশাপাশি উড়োজাহাজ চলাচলও বিঘ্নিত হয়। পাখির আঘাতের ফলে ফ্লাইট বাতিল, উড়োজাহাজের ইঞ্জিনের ক্ষতি কিংবা উড়োজাহাজ বিধ্বস্ত…

    হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া

    রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *