বরিশালে মহিউদ্দিন রনির বিরুদ্ধে মামলা

স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক মহিউদ্দিন রনির বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার বাদী বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের কর্মচারী বাহাদুর সিকদার। গতকাল সোমবার রাতে বরিশাল কোতোয়ালি মডেল থানায় তিনি মামলাটি করেন। এতে রনিকে নামধারী একমাত্র আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে ৮০ জনকে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মামলায় উল্লেখ করা হয়েছে, গত কয়েকদিন ধরে রনির নেতৃত্বে অজ্ঞাত আসামিরা বিভিন্ন দাবিতে শেবাচিম হাসপাতাল এলাকায় আন্দোলন করছেন। এর ধারাবাহিকতায় গত রবিবার দুপুর আড়াইটার দিকে রনির নেতৃত্বে আন্দোলনকারীরা হাসপাতালের চিকিৎসক ডা. দিলিপ রায়ের পথরোধ করে মারধর করেছে। তখন ঘটনাস্থলে দাঁড়ানো ছিলেন মামলা বাদী বাহাদুর। তাকেও মারধর করা হয়।

এজাহারে আরও বলা হয়, অভিযুক্ত রনি লোহার পাইপ দিয়ে বাহাদুরের মাথায় আঘাত করেন। অন্যান্য কর্মচারীরা এগিয়ে এসে তাকে প্রাণে রক্ষা করেন। এ সময় অন্যান্য আন্দোলনকারীরা ইটপাটকেল নিক্ষেপ করে রোগীদের স্বজনসহ কয়েকজন কর্মচারীকে রক্তাক্ত করেন।

উল্লেখ্য, এর আগে গত ১৪ আগস্ট রাতে শেবাচিম ওয়ার্ড মাস্টার জুয়ের চন্দ্র শীল বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় আরেকটি অভিযোগ দেন। তবে সেটি এজাহারভুক্ত হয়নি। কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগে মহিউদ্দিন রনি ও কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফিসহ ৪২ জন নামধারীকে অভিযুক্ত করা হয়েছিল।

  • Related Posts

    মিশরে কিশোরগঞ্জ জেলা স্টুডেন্টস ফোরামের ইফতার সন্ধ্যা

    পারস্পরিক পরিচিতি, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য জোরদারের লক্ষ্যে মিশরে অধ্যয়নরত কিশোরগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন আজহার স্টুডেন্টস ফোরাম এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিলের আয়োজন করেছে। রবিবার (২ মার্চ) ঐতিহ্যবাহী আল-আজহার বিশ্ববিদ্যালয়-এর…

    রমজানে জুমার দিনের বিশেষ গুরুত্ব

    পবিত্র রমজান মাসে যে কোনো ইবাদতের সওয়াবই বহুগুণ বেড়ে যায়। রমজানের প্রত্যেকটি নফল ইবাদতের সওয়াব ফরজ ইবাদতের সমান। প্রতিটি ফরজ ইবাদতের সওয়াব হয় সত্তরটি ফরজ ইবাদতের সমান। আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *